Vivo ভারতে লঞ্চ করতে চলেছে কোম্পানির সবচেয়ে শক্তিশালী X300 Ultra স্মার্টফোন, 200MP ক্যামেরা সহ হবে লঞ্চ

ভারতে তাদের ফ্যানদের জন্য দারুণ ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ভারতে তাদের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সহ vivo X300 Ultra স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন ফোনটির পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং একইসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের vivo X300 Ultra ফোনটির ভারতীয় লঞ্চ টিজ করা হয়েছে। এই 200MP Camera সহ ফোনটি মে মাসে ভারতের বাজারে পেশ করা হবে।

কোম্পানি তাদের আপকামিং vivo X300 Ultra ফোনটির ইন্ডিয়া লঞ্চ কনফার্ম জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে আগামী সপ্তাহের মধ্যে কোম্পানি ফোনের লঞ্চ ডেট জানিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আগামী 7 মে এর মধ্যে vivo X300 Ultra ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ 14 মে থেকে ভারতে X300 Ultra ফোনটির সেল শুরু হতে পারে। কোম্পানির আপকামিং vivo X300 Ultra ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।


ভারতের বাজারে vivo X300 Ultra ফোনটি সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সহ স্মার্টফোন হয়ে উঠবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটির সঙ্গে ZEISS Telephoto Extender Gen 2 Ultra এবং vivo Imaging Grip Kit ও লঞ্চ করা হবে। এই এক্সটারনাল ক্যামেরা কিট ফোনের সঙ্গে জুড়ে অসাধারণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এক্সপিরিয়েন্স দেবে। আপকামিং ভিভো ফোনটিতে যেকোনো DSLR Camera এর মতো কোয়ালিটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

আগেই চীনের বাজারে vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.68 অ্যাপার্চারযুক্ত 200 মেগাপিক্সেল ক্যামেরা, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল wide-angle লেন্স এবং এফ/2.57 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল periscope লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

vivo X300 Ultra ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য vivo X300 Ultra ফোনটিতে Adreno 840 জিপিইউ যোগ করা হয়েছে।

vivo X300 Ultra ফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এই 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 452 PPI সাপোর্ট করে। এই ভিভো 5জি স্মার্টফোনটিতে 3D ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo X300 Ultra 5G ফোনটিতে 7100এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং 40W wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ভারতের বাজারেও vivo X300 Ultra ফোনটি একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে vivo X300 Ultra ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here