মোটোরোলা এর Razr 70 সিরিজের লিক ক্রমাগত প্রকাশ্যে আসছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই সিরিজ সম্পর্কে জানানো হয়নি। অফিসিয়াল ঘোষণার আগেই Evan Blass এর শেয়ার করা প্রেস রেন্ডারের মাধ্যমে আপকামিং Motorola Razr 70 Ultra ফোনের ডিজাইন দেখা গেছে। এতে বড় এজ-টু-এজ কভার ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তবে ভিতরের দিকে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা সহ ক্লিন ফোল্ডেবল স্ক্রিন দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 70 Ultra স্মার্টফোনের লিক ডিজাইন ডিটেইলস সম্পর্কে।
এবার কোম্পানি তাদের Motorola Razr 70 Ultra ফোনটি নতুন এবং ইউনিক কালার অপশনে লঞ্চ করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির ফোনটি “Orient Blue Alcantara” এবং “Pantone Cocoa Wood” কালার অপশনে পেশ করতে পারে। ফলে এটি এই সেগমেন্টে উল্লেখযোগ্য হয়ে উঠবে। আসন্ন ফোনের একটি ভেরিয়েন্টে সফট- টাচ ফেব্রিক এর মতো টেক্সচার এবং পার্পল টোন দেওয়া হয়েছে। তবে অন্য একটি ভেরিয়েন্ট উড-ইন্সপায়ার্ড ব্রাউন ফিনিশে দেখা গেছে। তাই মোটোরোলা শুধুমাত্র কালারই নয়, বরং ম্যাটেরিয়ালের এর সঙ্গেও এক্সপেরিমেন্ট করছে। এছাড়া হিঞ্জ মেকানিজমও উন্নত করা হয়েছে, তবে লঞ্চের পরই এর আসল ক্ষমতার আভাস পাওয়া যাবে।
razr 70 ultra pic.twitter.com/DF2SrGddAi
— Evan Blass (@evleaks) April 22, 2026
Motorola Razr 70 Ultra ফোনটিতে প্রায় 4 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, ফলে এটি যেকোনো ফ্লিপ ফোনের তুলনায় বেশি ফোল্ডেবল হতে পারে। ক্যামেরা সেটআপে ডুয়েল 50MP সেন্সর থাকতে পারে, এর ফলে AI ফিচারের মাধ্যমে সুন্দর ফটোগ্রাফি করা যায়।
প্রসেসিঙের জন্য Motorola Razr 70 Ultra ফোনটিতে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 বা Snapdragon 8s Gen 3 প্রসেসর থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হতে পারে। চিপসেট সম্পর্কে এখনও পর্যন্ত কনফিউশন রয়েছে ঠিকই, তবে কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr 70 Ultra ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে, এটি আগের Motorola Razr 60 Ultra মডেলের 4,700mAh ব্যাটারির চেয়ে বেশি। ফলে ইউজাররা আরও ভালো ব্যাটারি ব্যাকআপ উপভোগ করতে পারবেন। অন্যদিকে আগের মতো 68W চার্জিং স্পীড থাকতে পারে, অর্থাৎ এই দিক দিয়ে বিশেষ কোনো পরিবর্তন করা হবে না।
Motorola Razr 70 Ultra ফোনটিতে ডিজাইন এবং ব্যাটারির পাশাপাশি নতুন প্রসেসর দেওয়া হটয়ে পারে। তবে তেমন কোনো পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। যারা আগেও ফ্লিপ স্মার্টফোন ব্যাবহার করেছেন তাদের জন্য এই আপগ্ৰেড উল্লেখযোগ্য হতে চলেছে। তবে Motorola Razr 60 Ultra ইউজারদের বদলানোর দরকার নেই। আপাতত সঠিক তথ্য জানার জন্য কোম্পানির অফিসিউয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওপ্যা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










