গত বছর Huawei টেক মঞ্চে Pura 80 এবং Pura 80 Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন পেশ করতে চলেছে। ব্র্যান্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মাসেই Huawei Pura 90 Pro এবং Pura 90 Pro Max ফোনদুটি লঞ্চ করা হবে। আপাতত এই দুটি স্মার্টফোন চীনের বাজারে পেশ করা হবে এবং পরবর্তী সময়ে গ্লোবাল মার্কেটেও সেল করা হবে। লঞ্চ ডেটের পাশাপাশি কোম্পানি এই আপকামিং ফোনদুটির ছবি ও ফিচার সম্পর্কেও জানিয়েছে। এর ফলে ফোনগুলির ডিজাইন ও লুক সম্পর্কেও জানা গেছে।
আগামী 20 এপ্রিল চীনে Huawei Pura 90 Pro এবং Pura 90 Pro Max ফোনদুটি লঞ্চ করা হবে। চীনে স্থানীয় সময় অনুযায়ী দুপুর 2টো বেজে 30 মিনিটে এই ইভেন্ট শুরু হবে। ভারতে দুপুর 12টা থেকে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। চীনে ইতিমধ্যে এই ফোনদুটির প্রি-রিজার্ভেশন শুরু করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি হুয়াই কোম্পানি ভারতের বাজারে অ্যাক্টিভ নয়, তাই দেশের বাজারে Huawei Pura 90 Pro সিরিজের ফোনগুলি সেল করা হবে না।
লুক এবং ডিজাইনের দিক থেকে আপকামিং ফোনদুটি অনেকটা আগের Pura 80 সিরিজের মতোই হবে। ফোনদুটির ব্যাক প্যানেলে ট্রায়াঙ্গুলার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে দুটি ছোট লেন্সের পাশাপাশি একটি বড় লেন্স দেখা গেছে। উভয় ফোনের ব্যাক প্যানেলে গ্ৰেডিয়েন্ট ফিনিশ রয়েছে। Pura 90 Pro এবং Pura 90 Pro Max ফোনে পাঞ্চ হোল কাটআউট সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে।
ফোনদুটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে লিক অনুযায়ী এই দুটি ফোনে Kirin 9030 বা Kirin 9030 Pro প্রসেসর দেওয়া হতে পারে। এই দুটি ফোনই HarmonyOS 6.1 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে। লিক থেকে জানা গেছে এই ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হবে। উভয় ফোনে সেকেন্ড জেনারেশন Maple Imaging সিস্টেম ব্যাবহার করা হতে পারে।
Huawei Pura 80 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP+48MP+40MP লেন্স যোগ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্ট প্যানেলে 13MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5700mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W ওয়্যার্ড ও 80W ওয়্যারলেস চার্জিঙের পাশাপাশি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Huawei Pura 80 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.6-ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+12MP+13MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ 5600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এছাড়াও এই ব্যাটারি 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।









