সম্প্রতি গ্লোবাল বাজারে Honor তাদের নতুন Honor 600 series লঞ্চ করতে চলেছে। এই সিরিজে Honor 600 এবং Honor 600 Pro ফোনগুলি রয়েছে। তবে কয়েক সপ্তাহ আগেই Honor 600 Lite ফোনটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। শীঘ্রই ফোনটি Honor 600e নামে লঞ্চ করা হতে পারে। এই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে আসন্ন ফোনটি স্পট করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600e স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
জানিয়ে রাখি Google Play Console লিস্টিঙে Honor 600e ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। এই ফোনটি LNA-NX3 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এটি Honor 600 Lite ফোনের (LNA-NX1) মডেল নাম্বারের মতো দেখাচ্ছে। তাই দুটি স্মার্টফোন একইরকম হতে পারে বলে মনে করা হচ্ছে।
Geekbench ডেটাবেস অনুযায়ী Honor 600e ফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত এই ফোনের প্রসেসরের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে CPU এবং GPU ডিটেইলস অনুযায়ী এটি উপরোক্ত চিপসেট হতে পারে।
Geekbench লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Honor 600e ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি গীকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে 985 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2,983 পয়েন্ট পেয়েছে। যা এই চিপসেটের দিক থেকে অত্যন্ত সাধারণ।
আগের Google Play Console লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor 600e ফোনটিতে 12GB RAM ভেরিয়েন্ট দেওয়া হতে পারে। এই ফোনে FHD+ (1200 × 2600 পিক্সেল) রেজোলিউশন এবং 520ppi পিক্সেল ডেনসিটি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনের ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আসন্ন ফোনটি অনেকটাই Honor 600 Lite মডেলের মতো হতে পারে।
জানিয়ে রাখি Honor 600 Lite ফোনটিতে 6.6-ইঞ্চির AMOLED ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 16MP ফ্রন্ট ক্যামেরা এবং 108MP + 5MP আল্ট্রা-ওয়াইড ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একইসঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,520mAh ব্যাটারি দেওয়া হবে।
আপাতত আপকামিং Honor 600e ফোনটি ইন্টারনালি টেস্টে করা হচ্ছে। তাই সম্ভবত শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে। যদি এই মাসে ফোনটি লঞ্চ করা না হয়, তবে মে মাসে Honor 600e ফোনটি পেশ করা হতে পারে। বর্তমানে অনার ভারতের বাজারে সক্রিয় নয়, তাই এই আপকামিং সিরিজের ফোনগুলি ভারতে লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে। এই ফোনগুলি ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে।









