যারা একটি নতুন আইফোন কেনার কথা ভাবছেন এই পোস্টটি তাদের জন্য যথেষ্ট উপযোগী হতে চলেছে। সাধারণত iPhone 15 69,900 টাকা দামে সেল করা হয়, তবে বর্তমানে বিজয় সেল্স প্ল্যাটফর্মে এই ফোনটির 128GB ভেরিয়েন্ট মাত্র 58,190 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে, যা নিঃসন্দেহে দারুণ ডিল। এই অফার বিশেষভাবে ব্লু, ব্ল্যাক এবং পিঙ্ক কালার অপশনের ক্ষেত্রে প্রযোজ্য। এর পাশাপাশি ব্যাঙ্ক অফার প্রয়োগ করলে ফোনটি আরও কম দামে কেনা যাবে। এছাড়াও Bigbasket এর মাধ্যমে ফোনটি মাত্র 52,790 টাকা দামে সেল করা হচ্ছে।
বিজয় সেল্সে ব্যাঙ্ক অফার সহ এই ফোনটির 128GB ভেরিয়েন্ট মাত্র 58,190 টাকা দামে পাওয়া যাচ্ছে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে 6 মাস বা আরও বেশি সময়ের জন্য EMI করালে 3,500 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট উপভোগ করা যাবে, তবে 3 মাসের EMI এর ক্ষেত্রে 500 টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও HSBC কার্ডে 7.5% (3,000 টাকা পর্যন্ত) ছাড়, Yes Bank এর ক্ষেত্রে 5% (2,500 টাকা পর্যন্ত) এবং Bank of Baroda কার্ডের ক্ষেত্রে 10% (3,000 টাকা পর্যন্ত) ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
অপরদিকে ফ্লিপকার্টে ফোনটির দাম 59,900 টাকা। তবে Flipkart Axis Bank বা SBI ক্রেডিট কার্ডের ওপর 2,995 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে ফোনটির কন্ডিশনের ওপর নির্ভর করে 46,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস উপভোগ করা যাবে।
Apple iPhone 15 ফোনে 6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন HDR10 ও Dolby Vision সাপোর্ট করে এবং 2000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানির শক্তিশালীয়A16 Bionic চিপসেট যোগ করা হয়েছে, যা আগের Pro মডেলের ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছে। এর ফলে ফোনটি স্মুথ এবং ফাস্ট পারফর্ম করতে সক্ষম। বাজারে এই ফোনটির 512GB পর্যন্ত স্টোরেজ অপশন সেল করা হয়।
এই ফোনটির ক্যামেরা সেটআপ যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 48MP প্রাইমারি সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যা 2x অপটিক্যাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP TrueDepth ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম, ফলে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটি দারুণ একটি অপশন।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 3349mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে প্রায় 20 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 রেটিং রয়েছে।
যারা ভাবছেন Apple iPhone 15 ফোনটি কেনা উচিৎ হবে কি না, তাদের জানিয়ে রাখি বর্তমান দামে এটি একটি ব্যালেন্সড প্রিমিয়াম স্মার্টফোন অপশন। এই ফোনে শক্তিশালী প্রসেসর, সুন্দর ক্যামেরা, প্রিমিয়াম ডিসপ্লে, এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যায়। এই ফোনটিতে 120Hz ProMotion ডিসপ্লে না থাকলেও এটি দৈনন্দিন ব্যাবহার থেকে শুরু করে গেমিং এবং ফটোগ্রাফির জন্য যথেষ্ট।











