লঞ্চের আগেই লিক হল vivo X300 FE ফোনের ভারতীয় MRP, জেনে নিন কত দামে হতে পারে সেল

ভিভো আগামী 6 মে ভারতে বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই দিন ‘X300 সিরিজ’ এর নতুন দুটি vivo X300 FE এবং vivo X300 Ultra স্মার্টফোন ভারতে লঞ্চ করা হবে। আপকামিং vivo X300 Ultra ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠবে। অন্যদিকে কম্প্যাক্ট vivo X300 FE স্মার্টফোনটি লঞ্চ করা হবে। লঞ্চের আগেই vivo X300 FE ফোনের দাম ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। লিক হওয়া রিটেইল বক্সের ফটোর মাধ্যমে ফোনের MRP জানা গেছে।

লঞ্চের আগেই vivo X300 FE ফোনের ভারতীয় দাম প্রকাশ্যে এসেছে। টিপস্টার সঞ্জু চৌধুরী vivo 5জি ফোনের রিটেইল বক্সের ফটো ইন্টারনেটের শেয়ার করেছেন। এই ফটোর মাধ্যমে ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসা ফোনের রিটেইল বক্স 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখানো হয়েছে। এই বক্সে BOX MRP 1,19,999 টাকা লেখা রয়েছে। এটি Noir Black কালার অপশন সহ মডেল।

লিকের মাধ্যমে ফোনের এমআরপি (Maximum Retail Price) দেখা গেছে। জানিয়ে রাখি এম‌আরপি হল কোনো দ্রব্যের সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য। মোবাইল ফোনের ক্ষেত্রে সব সময়‌ই বক্সে লেখা দামের তুলনায় কম দামে বিক্রি করা হয়। তাই 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ vivo X300 FE 5G ফোনটি ভারতে 75 হাজার থেকে 80 হাজার টাকা রেঞ্জে সেল করা হতে পারে।

ভারতে vivo X300 FE ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে, যা 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 3,161,598 AnTuTu score পেয়েছে।

vivo X300 FE 5G ফোনটিতে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই flat AMOLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সহ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ভিভো ফোনের থিকনেস 7.99mm এবং ওজন 190 গ্রাম।

vivo X300 FE 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং এবং 40W wireless ফাস্ট চার্জিং ফিচার থাকবে। জানিয়ে রাখি vivo X300 ফোন 6040mAh ব্যাটারি এবং vivo X300 Pro ফোন ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।

vivo X300 FE 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেল f/1.57 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony OIS সেন্সর এবং 50MP 3x periscope telephoto লেন্স এবং 106° এফওভি সাপোর্টেড 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X300 FE ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

গ্লোবাল মার্কেটে এই vivo X300 FE 5G ফোনটি 5 জেনারেশনের Android OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এর পাশাপাশি IR Blaster মতো ফিচার যোগ করা হয়েছে। vivo X300 FE 5G ফোনের 5 বেস্ট ফিচার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here