10,000mAh ব্যাটারি সহ তিনটি স্মার্টফোন লঞ্চ করতে পারে Redmi, লিক হল তথ্য

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi শীঘ্রই বড় ব্যাটারি সহ ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী কোম্পানির তিনটি স্মার্টফোনেই কাজ শুরু করে দিয়েছে। এতে 10,000mAh বড় ব্যাটারি এবং 100W এর চেয়েও বেশি ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এই মডেলগুলি Redmi Note এবং Redmi K সিরিজের অধীনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিক হওয়া ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Redmi এর আপকামিং ফোনগুলি ব্যাটারির দিক দিয়ে নতুন রেকর্ড গড়তে পারে। যদিও এই প্রথম কোনো ব্র্যান্ড এত বড় ব্যাটারি লঞ্চ করছে না, কারণ এর আগেও 2025 সালের ডিসেম্বর মাসে Honor তাদের 10,080mAh ব্যাটারি সহ WIN সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল। তাই এটি এই ক্যাটাগরিতে প্রথম স্থান পেয়েছে।

ভারতের বাজারেও এত বড় ব্যাটারি সহ ফোন লঞ্চ করা হয়েছিল। Realme এর Realme P4 Power 5G এবং Realme Narzo Power 5G ফোনদুটি 10,001mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল, এতে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। অন্যদিকে এখনও পর্যন্ত Redmi এর সবচেয়ে শক্তিশালী Redmi Turbo 5 Max ফোনটিতে 100W চার্জিং সাপোর্টেড 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এবার নতুন মডেল লঞ্চ হলে এই রেকর্ড‌ও ভাঙতে পারে।

জানিয়ে রাখি সাধারণত Redmi K সিরিজের ফোনগুলি শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়। তবে সাধারণত Note সিরিজের গ্লোবাল ভার্সন আলাদা স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়। K সিরিজের বেশ কিছু ফোন লঞ্চের পর, POCO ব্র্যান্ডের অধীনে রিব্রান্ডেড ভার্সন হিসাবে এশিয়ান মার্কেটে পেশ করা হয়। তাই ভারতের বাজারেও আপকামিং ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

কিছু দিন আগে পর্যন্ত 10,000mAh ব্যাটারি ফোনে ফিট করা খুব একটা সহজ ছিল না। তবে বর্তমানে Silicon Carbon battery টেকনোলজির দৌলতে এটি সহজ হয়ে উঠেছে। সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারিতে গ্ৰাফাইট ব্যাবহার করা হয়, অপরদিকে সিলিকন বেশি পরিমাণ শক্তি স্টোর করে রাখতে সক্ষম। Silicon Carbon টেকনোলজিতে সিলিকন এবং কার্বন মিশে ব্যাটারি বেশি স্টেবল হয়ে ওঠে, এর ফলে বেশি ক্যাপাসিটি সত্ত্বেও ফোনের সাইজ এবং থিকনেসে খুব একটা প্রভাব পড়ে না।

উপরোক্ত কারণেই আজকের দিনে দাঁড়িয়ে 6,500mAh বা 7,000mAh ব্যাটারি সহ ফোনগুলি, আগের 5,000mAh ব্যাটারি স্মার্টফোনের চেয়ে বেশি মোটা হয় না। ব্যাটারি টেকনোলজি দ্রুত আপগ্ৰেড হয়ে চলেছে এবং 5,000mAh ব্যাটারি ক্রমশ বেসলাইনে পরিণত হয়েছে। Samsung এবং Apple ছাড়া প্রায় প্রতিটি কোম্পানিই বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। অদূর ভবিষ্যতে আরও বড় ব্যাটারি সহ স্মার্টফোন বাজারে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Redmi এর আপকামিং 10,000mAh ব্যাটারি সহ ফোনটি ব্যাটারি সেগমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে। এখনও পর্যন্ত চীন সহ ভারতের বাজারে ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। যারা বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা OnePlus Nord 6 বা উপরোক্ত Realme এর স্মার্টফোনটি কিনতে পারেন। তবে যারা বেশ কিছু দিন বাদে ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজাররা আপকামিং রেডমি ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here