7000 টাকা ডিসকাউন্ট সহ সেল হচ্ছে Samsung Galaxy A57 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

কোনো স্মার্টফোন লঞ্চের মাত্র এক মাসের মধ্যে সেই ফোনে 7000 টাকা ডিসকাউন্ট জারি করা হলে এটি নিঃসন্দেহে একটি লাভজনক ডিল। স্যামসাং এই পদক্ষেপ নিয়েছে। গত 10 এপ্রিল ভারতের বাজারে Samsung Galaxy A57 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল, এবার কোম্পানির পক্ষ থেকে ফোনে অসাধারণ ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই প্রিমিয়াম 5G ফোনের সমস্ত ভেরিয়েন্ট কোনো ধরনের কুপন বা ক্রেডিট কার্ড ছাড়াই 7 হাজার টাকা কম দামে কেনা যাবে।

Samsung Galaxy A57 5G লঞ্চ প্রাইসসেলিং প্রাইসডিসকাউন্ট 
8GB RAM + 256GB Storage₹56,999₹49,999₹7,000
12GB RAM + 256GB Storage₹62,499₹55,4999₹7,000

 

ভারতের বাজারে Samsung Galaxy A57 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 56,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ভেরিয়েন্ট 49,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে ফোনের 12GB RAM ভেরিয়েন্টের দাম 62,499 টাকা ছিল, এখন ডিসকাউন্ট সহ 55,499 টাকা দামে কেনা যাচ্ছে। ইউজাররা Samsung Galaxy A57 5G ফোনটি Awesome Navy, Awesome Icyblue বা Awesome Lilac কালার অপশনে কিনতে পারবেন।

সবচেয়ে বড় কথা এই ডিসকাউন্টের পেছনে কোনো লুকোনো শর্তাবলী নেই। অর্থাৎ এই 7000 টাকা ডিসকাউন্ট সহ ফোনটি কেনার জন্য কোনো ধরনের স্পেশাল ব্যাঙ্ক ডেভিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। যেকোনো ইউজাররা Galaxy A57 5G ফোনটি আগের চেয়ে অনেকটাই কম দামে কিনতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট, আমাজন এবং ফ্লিপকার্ট সহ অন্যান্য প্ল্যাটফর্ম ও রিটেইল স্টোরের মাধ্যমে ডিসকাউন্ট সহ Galaxy A57 ফোনটি সেল করা হচ্ছে। জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে, যা শুধুমাত্র এই সপ্তাহেই উপভোগ করা যাবে।

Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট ডিসপ্লে সেন্টারে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে। কোম্পানির স্মার্টফোনের Super AMOLED+ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং Vision Booster সাপোর্ট করে, ফলে তীব্র রোদের মধ্যেও এই স্ক্রিনে কন্টেন্ট উপভোগ করা যাবে। Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

Samsung Galaxy A57 5G স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড স্যামসাঙের One UI 8.5 সহ লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি নতুন Exynos 1680 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই অক্টাকোর সিপিইউ, যা 1.95GHz থেকে 2.9GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে এই প্রসেসর AnTuTu score 1392494 পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Samsung Xclipse 550 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Galaxy A57 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Galaxy A57 5G স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাঙ তাদের নতুন Galaxy A57 5G স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করেছে। তাই স্যামসাঙ ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। আমাদের টেস্টে 11 ঘন্টা 36 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য এতে 45W Super Fast Charging 2.0 ফিচার দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। এতে Circle to Search, Gemini এবং Bixby সহ AI Editing ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here