8500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে Huawei Nova 15 Max স্মার্টফোন, প্রকাশ্যে এল টিজার

গ্লোবাল বাজারে Huawei তাদের Nova সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই Huawei Nova 15 Max ফোনটি পেশ করা হবে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি Huawei Nova 15 Max ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে 7 মে থাইল্যান্ডের বাজারে একটি ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগে চীনে 2025 সালের ডিসেম্বর মাসে Nova 15, Nova 15 Pro এবং Nova 15 Ultra ফোনগুলি পেশ করা হয়েছিল। এবার কোম্পানির Max মডেলটি লঞ্চ হতে চলেছে। কোম্পানি এই ফোনটির মাধ্যমে সরাসরি গ্লোবাল বাজারকে টার্গেট করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Nova 15 Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের বেশ কিছু অফিসিয়াল ইমেজ এবং গুরুত্বপূর্ণ ফিচার শেয়ার করা হয়েছে। এই ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। Huawei Nova 15 Max ফোনের ডিজাইন Nova 15 সিরিজের থেকে কিছুটা আলাদা দেখাচ্ছে। এতে প্রিমিয়াম ফিনিশ সহ বড় ক্যামেরা মডিউল রয়েছে, এর ফলে একটি স্টাইলিশ এবং মডার্ন ডিজাইন পাওয়া যাবে। একইসঙ্গে কোম্পানির ফোনটি তিনটি আলাদা-আলাদা কালার অপশনে পেশ করা হবে বলে জানানো হয়েছে। নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিষয়ে দেখা যাচ্ছে।

Huawei Nova 15 Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 8,500mAh ব্যাটারি। এটি বাজারে উপস্থিত যেকোনো স্মার্টফোনের চেয়ে অনেকটাই বড়। এত বড় ব্যাটারি সহ এই ফোনটি হেভি ইউজার থেকে শুরু করে গেমারদের জন্য দারুণ একটি অপশন হয়ে উঠতে পারে। রিপোর্ট অনুযায়ী দ্রুত চার্জ করার জন্য ফোনে 40W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে আশা করা হচ্ছে।

Huawei Nova 15 Max ফোনের আরও একটি বিশেষত্ব হল ক্যামেরা সেগমেন্ট। এই ফোনে 50 মেগাপিক্সেল RYYB সেন্সর দেওয়া হবে। এটি কোম্পানির পক্ষ থেকে “Ultra-Clear Camera” হিসাবে প্রোমোট করা হবে। RYYB সেন্সর সাধারণ RGB সেন্সরের তুলনায় ভালো লাইট ক্যাপচার করতে সক্ষম। ফলে লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে দুর্দান্ত ডিটেইল এবং ব্রাইটনেস পাওয়া যাবে। এছাড়া আরও ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য এতে স্টিরিও স্পিকার থাকবে।

আপকামিং Huawei Nova 15 Max স্মার্টফোনটি আগের Huawei Enjoy 90 Pro Max ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। সম্প্রতি এই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6.84-ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে রয়েছে, এর ফলে অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য ফোনে Kirin 8000 প্রসেসর দেওয়া হবে, যা দৈনন্দিন ব্যাবহার, মাল্টিটাস্কিং এবং মিড-লেভেল গেমিং পারফরমেন্স দিতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Enjoy 90 Pro Max ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তাই এই Nova 15 Max ফোনেও একইরকম ক্যামেরা সেটআপ থাকবে।

Huawei এর প্রমোশনাল পোস্টের মাধ্যমে কনফার্ম জানা গেছে বড় ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন সহ মিড-রেঞ্জ থেকে আপার-মিড সেগমেন্টে আপকামিং স্মার্টফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here