এখানে লাইভ দেখুন vivo X300 Ultra এবং X300 FE ফোনের ভারতে লঞ্চ, দেশে আসতে চলেছে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন

ভিভো তাদের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে vivo X300 Ultra ফোনটির পাশাপাশি ভারতের বাজারে vivo X300 FE স্মার্টফোন পেশ করা হবে। আজ অর্থাৎ 6 মে দেশে X300 সিরিজের এই ফোনদুটি লঞ্চ করা হবে। প্রিমিয়াম স্মার্টফোন প্রেমীদের এই ফোনগুলি যথেষ্ট পছন্দ হতে পারে। যারা বাড়ি বসে এই দুটি ফোনের লঞ্চ লাইভ দেখতে চান এই পোস্টটি তাদের জন্য।

আজ অর্থাৎ 6 মে কোম্পানির পক্ষ থেকে দেশের রাজধানী দিল্লিতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই vivo X300 Ultra এবং vivo X300 FE ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। আজ দুপুর 2টো থেকে এই ইভেন্ট শুরু হতে চলেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। নিচে দেওয়া ইউটিউব উইন্ডোতে ক্লিক করে এই ইভেন্ট লাইভ দেখতে পারেন।

ভারতের বাজারে vivo X300 Ultra ফোনটি Victory Green এবং Eclipse Black কালার অপশনে সেল করা হবে। অপরদিকে vivo X300 FE ফোনটি Urban Olive, Lilac Purple এবং Noir Black কালার অপশনে পেশ করা হবে। ভারতে vivo X300 FE 5G ফোনটি 75 হাজার থেকে 80 হাজার টাকার রেঞ্জে সেল করা হতে পারে। কোম্পানির vivo X300 Ultra ফোনটি 1,39,999 টাকা স্টার্টিং প্রাইসে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই দুটি ফোনের সঙ্গে ZEISS Telephoto Extender Gen 2 Ultra এবং vivo Imaging Grip Kit পেশ করা হবে।

vivo X300 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই সেট‌আপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ লেন্স যোগ করা হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড OriginOS 6 কাস্টম স্কিনে কাজ করবে। প্রসেসিঙের জন্য vivo X300 Ultra ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 100W FlashCharge এবং 40W Wireless চার্জিং সাপোর্টেড 6600mAh ব্যাটারি যোগ করা হবে।

vivo X300 FE ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট থাকবে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 6500mAh ব্যাটারি দেওয়া হবে, যা 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই ফোনে 6.31-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য vivo X300 FE 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে। এই সেট‌আপে f/1.57 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony OIS সেন্সর, 50MP 3x পেরিস্কোপ লেন্স এবং 106° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X300 FE ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here