Motorola তাদের MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে বুক-স্টাইল ফোল্ডেবল Motorola Razr Fold স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি বিশ্বের বিভিন্ন বাজারে ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার ভারতের বাজারেও ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটির টিজার লাইভ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোল্ডেবল Motorola Razr Fold স্মার্টফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
ভারতে আপকামিং Motorola Razr Fold ফোনের জন্য অফিসিয়াল ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে। এখানে “coming soon” লেখা রয়েছে। একইসঙ্গে একটি “notify me” অপশন দেওয়া হয়েছে, এর ফলে খুব সহজেই ইউজাররা নোটিফিকেশন দেখতে পারবে। অর্থাৎ কোম্পানি ভারতে এই প্রিমিয়াম ফোল্ডেবল ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই মাসের মধ্যেই ফোনটি লঞ্চ করা হতে পারে। শীঘ্রই অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট শেয়ার করা হতে পারে। জানিয়ে রাখি এই ফোনে গ্লোবাল মডেলের মতোই ফিচার পাওয়া যাবে।
Motorola Razr Fold ফোনে 6.6 ইঞ্চির pOLED আউটার ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 1080 x 2520 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। এই ডিসপ্লেতে Gorilla Glass Ceramic 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনে 8.1 ইঞ্চির বড় LTPO ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনে 2484×2232 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 6200 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। একইসঙ্গে এতে UTG প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Motorola Razr Fold ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 16GB LPDDR5X RAM এবং 1TB স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 80W ওয়্যারর্ড, 50W ওয়্যারলেস এবং 5W রিভার্স চার্জিং সাপোর্টেড 6000mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে।
Motorola Razr Fold ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে পারে। এই ফোনে OIS সাপোর্টেড 50MP এর Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (122-ডিগ্রী FOV) এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা আউটার ডিসপ্লে এবং 20MP ইনার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে 8K ভিডিও রেকর্ডিং এবং Dolby Vision সাপোর্ট করে।

Motorola Razr Fold ফোনটি Android 16 সহ কাজ করে এবং কোম্পানির পক্ষ থেকে 7 বছরের Android আপডেট এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়া ফোনে Motorola Pen Ultra সাপোর্ট এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP48/49 রেটিং এর মতো ফিচার যোগ করা হবে।
ভারতের বাজারে আপকামিং ফোল্ডেবল Motorola Razr Fold ফোনটি লঞ্চের পর Vivo X Fold 6 এবং Samsung Galaxy Z Fold 8 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি এটি mototola এর প্রথম বুল-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে। এবার ভারতের বাজারে ফোনটি কত টা জনপ্রিয় হয়ে ওঠে এটাই দেখার। প্রকাশ্যে আসা দাম সঠিক হলে, এটি একটি দারুণ বিকল্প হয়ে উঠবে।










