Honor তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Magic 9 সিরিজের জন্য শিরনামে রয়েছে। এর আগেও এই ফোনের সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছিল। আপকামিং সিরিজের অধীনে Honor Magic 9, Magic 9 Pro এবং Magic 9 Pro Max ফোনগুলি লঞ্চ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে লঞ্চের আগেই নতুন লিকের মাধ্যমে বেস মডেল এবং Honor Magic 9 Pro Max ফোনের ফিচার সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic 9 এবং Magic 9 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Honor এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনে 2nm Snapdragon 8 Elite Gen 6 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। এটি Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কোম্পানি দুটি আলাদা-আলাদা 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের ওপর কাজ করছে। এতে একটি 1/1.28-সেন্সর এবং দ্বিতীয়টি বড় 1/1.12-ইঞ্চির সেন্সর রয়েছে। ক্যামেরা সেটআপে 1/1.4 ইঞ্চির বড় 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
লিক অনুযায়ী এইবার Honor তাদের ফোনের জন্য ভিডিও রেকর্ডিং কোয়ালিটির ওপর জোড় দিচ্ছে। আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Magic 9 সিরিজে ARRI-পাওয়ার্ড ইমেজিং ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি ARRI প্রফেশনাল সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাবহৃত হাই-এন্ড ক্যামেরা এবং লেন্স তৈরিড় জন্য জনপ্রিয়। তাই আপকামিং ফোনে সুন্দর ফটো এবং ভিডিও উপভোগ করা যাবে বলে আশা করা হচ্ছে।
Honor Magic 9 Pro Max ফোনে 6.8-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছিল। এই ফোনে 1.5K রেজোলিউশন এবং LIPO টেকনোলোজি সাপোর্ট করতে পারে। সিকিউরিটির জন্য ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3D ফেস রেগকনেশন ফিচার থাকবে বলে জানা গেছে। এছাড়া ফ্ল্যাগশিপ ফোনে স্টিরিও স্পিকার, হাই-লেভেল রেজিস্টেন্স এবং আপগ্রেডেড X-axis ভাইব্রেশন মোটার দেওয়া হতে পারে।
ব্যাটারির দিক দিয়েও ফোনে বড় আপগ্রেড দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor Magic 9 Pro Max ফোনে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে এই ফোনটি MagicOS 11 বেস্ড Android 17 সহ কাজ করতে পারে।
টিপস্টার Smart Pikachu বক্তব্য অনুযায়ী কোম্পানি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে এটি “Air” ব্র্যান্ডিং সহ লঞ্চ করা হবে না। এটি স্ট্যান্ডার্ড Honor Magic 9 ফোনে 6.3-ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লে থাকতে পারে।
লিক অনুযায়ী বেস মডেল Honor Magic 9 ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে, তবে এতে 3D ফেস রেগকনেশন ফিচার থাকবে না। অর্থাৎ শুধুমাত্র Pro মডেলের মধ্যে এই ফিচার সীমাবদ্ধ থাকবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসের মধ্যে Honor Magic 9 সিরিজ চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, Magic 9 সিরিজ ক্যামেরা, ব্যাটারি এবং AI ইমেজিং ফিচারের দিক দিয়ে প্রিমিয়াম অপশন হয়ে উঠতে পারে। আগামী দিনে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











