গত 6 মার্চ realme ভারতের বাজারে তাদের সস্তা realme C83 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 15 হাজার টাকার চেয়ে সস্তা এই 5G ফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছিল মাত্র 13,499 টাকা। এই ফোনের 7000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে ফোনটিকে এই সেগমেন্টের একটি উল্লেখযোগ্য অপশন করে তোলে। তবে এবার মাত্র 2 মাসের মধ্যে এই ফোনটির দাম 4,000 টাকা বেড়ে গেছে। এই ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme C83 5G ফোনটি 4GB RAM এবং 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। 4GB RAM সহ এই ফোনটির 64GB স্টোরেজ মডেল 13,499 টাকা এবং 128GB মেমরি ভেরিয়েন্ট 14,499 টাকা দামে বাজারে আনা হয়েছিল। তবে বর্তমানে এই ফোনটির 4GB+64GB মডেলের দাম 3,000 টাকা এবং 4GB+128GB মডেলের দাম 4,000 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এই মডেলদুটির দাম বেড়ে যথাক্রমে 16,4999 টাকা এবং 18,499 টাকা হয়ে গেছে। একইভাবে 17,499 টাকা দামে লঞ্চ হওয়া ফোনটির 6GB+128GB মডেলের দাম বাড়িয়ে 20,499 টাকা করে দেওয়া হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে।
| realme C83 5G | লঞ্চ প্রাইস | নিউ প্রাইস | প্রাইস হাইক |
| 4GB RAM + 64GB Storage | ₹13,499 | ₹16,499 | ₹3,000 |
| 4GB RAM + 128GB Storage | ₹14,499 | ₹18,499 | ₹4,000 |
| 6GB RAM + 128GB Storage | ₹17,499 | ₹20,499 | ₹3,000 |
প্রসেসিঙের জন্য realme C83 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 5,61,364 AnTuTu score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G57 GPU দেওয়া হয়েছে।

গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5334mm² Airflow VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। realme C83 5G ফোনে Dynamic RAM Expansion টেকনোলজি রয়েছে। এই ফিচারের দৌলতে ফোনটিতে 12GB Virtual RAM যুক্ত করে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
realme C83 5G ফোনটির ব্যাটারি সেগমেন্ট এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই টাইটেনিয়াম ব্যাটারিতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আমাদের টেস্টে এই ফোনটি 17 ঘন্টার চেয়েও বেশি PC mark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
realme C83 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 900nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে AI Outdoor Mode যোগ করা হয়েছে, যা কড়া রোদে ব্রাইটনেস, ভলিউম ও নেটওয়ার্ক রেসপন্স অটোমেটিক অ্যাডজাস্ট করে ইউজারদের দারুণ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। মজবুতির জন্য এতে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি এবং IP64 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য realme C83 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।










