ঘোষণা হল ভারতে OPPO Find X9s এবং Find X9 Ultra ফোনের লঞ্চ ডেট, 21 মে বাজারে আসছে কোম্পানির সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন

গত মাসে OPPO জানিয়েছিল ভারতের বাজারে তাদের ‘Find X9’ সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে নতুন OPPO Find X9s এবং OPPO Find X9 Ultra ফোনগুলি লঞ্চ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনগুলির লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 21 মে ভারতে OPPO Find X9s এবং OPPO Find X9 Ultra ফোনগুলি পেশ করা হবে।
সিরিজের আল্ট্রা মডেলে ইন্ডাস্ট্রির প্রথম 50MP 10x optical telephoto ক্যামেরা সিস্টেম দেওয়া হবে, এতে Hasselblad লেন্স এবং 8K cinematic video রেকর্ডিং সাপোর্ট করবে।

21 মে OPPO ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO Find X9s এবং OPPO Find X9 Ultra ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই উভয় মডেলের দাম, সেল ডেট এবং ফোনের প্রাথমিক অফার সম্পর্কে জানানো হবে। OPPO Find X9 Ultra ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সহ লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ ওপ্পো ভারতের সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে।

OPPO Find X9 Ultra ফোনটিতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। একইসঙ্গে ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেল আল্ট্রা-টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।

OPPO Find X9 Ultra ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। ভারতে আসন্ন ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এছাড়াও ভারতীয় বাজারে OPPO ফোনটি 16GB RAM ভেরিয়েন্টে সেল করা হবে, যা LPDDR5X ফিচার সহ কাজ করবে।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য Find X9 Ultra ফোনে 7050mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারর্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।


OPPO Find X9 Ultra ফোনে 6.82-ইঞ্চির QHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1Hz থেকে 144Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, 1800nits পীক ব্রাইটনেস এবং Dolby Vision সাপোর্ট করে।
জানিয়ে রাখি ভারতে OPPO Find X9 Ultra ফোনটি 1 লক্ষ টাকার চেয়ে বেশি দামে সেল করা হতে পারে। বর্তমানে OPPO Find X9 Pro মডেলের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,09,999 টাকা রয়েছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতের বাজারে OPPO Find X9s ফোনটি MediaTek Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি Find X9s ফোনের আগে POCO X8 Pro Max ফোনটি ডায়মেনসিটি প্রসেসর সহ পেশ করা হয়েছিল। Find X9s ফোনে 32,052.5mm² হিট ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে, ফলে এটি হেভি পারফরমেন্স বা গেমিংয়ের সময় ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

OPPO Find X9s ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সাইড ফ্রেমে Customizable Snap Key যোগ করা হয়েছে। আমাদের ধারনা করছি Find X9s ফোনটি ভারতে প্রায় 50 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X9s ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7025mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই OPPO ফোনটিতে 6.59-ইঞ্চির ফুলএইচডি+ AMOLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3600nits পিক ব্রাইটনেসের সাপোর্ট করে। আপকামিং OPPO Find X9s এবং OPPO Find X9 Ultra ফোন দুটির ভারতীয় দাম জানার জন্য আগামী 21 মে লঞ্চের অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here