8999 টাকা দামে 21 মে লঞ্চ হতে চলেছে HMD Vibe 2 5G স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

দীর্ঘ দিন ধরে নোকিয়া ব্র্যান্ডের ফোন প্রস্তুতকারী কোম্পানি HMD Global এই মাসে ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 21 মে HMD Vibe 2 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই সস্তা 5G ফোনটি বাজারে লঞ্চের আগেই ইন্টারনেটে এর দাম লিক হয়ে গেছে। একইসঙ্গে HMD Vibe 2 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Vibe 2 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার অভিষেক যাদব HMD Vibe 2 ফোনের প্রাইস ডিটেইলস শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টুইট করে জানানো হয়েছে আপকামিং কম দামের ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী HMD Vibe 2 5G ফোনটির প্রাথমিক 8,999 টাকা দামে লঞ্চ করা হবে। এটি ফোনের 4GB RAM + 64GB Storage অপশনের দাম হবে।

লিক অনুযায়ী HMD Vibe 2 ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য ফোনের টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 10,999 টাকা রাখা হবে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, কম দামে 5G স্মার্টফোন খুঁজছেন, এমন ইউজারদের জন্য HMD Vibe 2 5G ফোনটি দারুণ অপশন হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে HMD Vibe 2 5G ফোনটি ভারতের বাজারে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

কোম্পানি আপকামিং ফোনের ক্যামেরা মডিউল সম্পর্কে জানিয়েছে। এই আসন্ন 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য HMD Vibe 2 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

অন্যদিকে লিক অনুযায়ী HMD Vibe 2 5G ফোনে Unisoc T8200 প্রসেসর দেওয়া হবে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। লিকের মাধ্যমে পাওয়া ডিটেইলস অনুযায়ী HMD Vibe 2 ফোনটি 4GB RAM এবং 6GB RAM সহ ভারতে লঞ্চ করা হবে।

HMD Vibe 2 5G ফোনে 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ওয়াটারড্রপ নচ স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী সস্তা HMD Vibe 2 5G ফোনটি IP64 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here