Xiaomi এর আপকামিং Xiaomi 17T সিরিজ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি কোম্পানি 28 মে আসন্ন সিরিজ গ্লোবাল বাজারে পেশ করতে চলেছে। একইসঙ্গে ভারতের বাজারেও এই সিরিজ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এর আগে ভুলবশত রাশিয়ার রিটেইলার Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনের লিস্টিং লাইভ করে দিয়েছিল। এর মাধ্যমে ফোনের অফিসিয়াল রেন্ডার, ফুল স্পেসিফিকেশন এবং স্পেসিফিকেশন ও দাম লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক লিস্টিং অনুযায়ী Xiaomi 17T ফোনটিতে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 256GB ও 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
Xiaomi 17T ফোনে Leica-ব্র্যান্ডেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে বলে জানা গেছে। এই টেলিফটো ক্যামেরাতে 5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
Xiaomi 17T ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী Xiaomi 17T ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। অন্যদিকে Xiaomi 17T Pro ফোনটি আরও বেশি প্রিমিয়াম ফিচার সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83-ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই Pro মডেলে MediaTek এর ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে।
যদিও Pro মডেলের ক্যামেরা সেটআপ Xiaomi 17T ফোনের মতো রাখা হতে পারে। তবে এতে সুন্দর Light Fusion 950 প্রাইমারি সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। Xiaomi 17T Pro ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারর্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং যোগ করা হতে পারে। উভয় ফোনই Android 16 বেস্ড HyperOS সহ পেশ করা হতে পারে।
এই রিটেইলস লিস্টিঙের মাধ্যমে লিক হওয়া তথ্য অনুযায়ী Xiaomi 17T ফোনে 256GB মডেলের দাম RUB 51,625 অর্থাৎ প্রায় 70,180 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম RUB 54,537 অর্থাৎ প্রায় 74,134 টাকা রাখা হবে বলেও জানা গেছে। অন্যদিকে Xiaomi 17T Pro ফোনটির প্রাথমিক দাম RUB 68,535 অর্থাৎ প্রায় 93,163 টাকা হতে পারে। তবে ফোনের 1TB ভেরিয়েন্ট RUB 81,861 অর্থাৎ প্রায় 1,11,286 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, Xiaomi এর আপকামিং ফোনগুলি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হতে পারে। লঞ্চের পর এই সিরিজ Samsung, realme এবং Vivo ব্র্যান্ডের মতো ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। লঞ্চের দিন Xiaomi 17T সিরিজের সম্পূর্ণ ডিটেইলস আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











