2500 টাকা বাড়ানো হল Redmi A7 Pro স্মার্টফোনের দাম! জেনে নিন মূল্যবৃদ্ধির পর কতটা লাভজনক এই স্মার্টফোন

এপ্রিল মাসে Xiaomi Redmi তাদের সস্তা Redmi A7 Pro 5G ফোনটি লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটির 4GB RAM ও 64GB স্টোরেজ অপশন 12,499 টাকা দামে 6300mAh Battery এবং 32MP Camera সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি ফ্যানদের অভাক করে Redmi A7 Pro 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই সস্তা রেডমি ফোনটির দাম 2,500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং গতকাল থেকেই ফোনের নতুন দাম জারি করা হয়েছে।

Redmi A7 Pro ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 64GB এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই স্টোরেজ ভেরিয়েন্ট 12,499 টাকা এবং 13,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার উভয় ভেরিয়েন্টের দাম 2,500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রাইস হাইকের পর ফোনের 4GB RAM ও 64GB স্টোরেজ অপশনের দাম 14,999 টাকা এবং 128GB স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা রাখা হয়েছে। প্রাইস হাইকের পর Redmi A7 Pro ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে বেস্ট 5G স্মার্টফোনগুলির লিস্টে স্থান করে নিয়েছে। নিচে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi A7 Pro ফোনের প্রাইস ডিটেইলস

Redmi A7 Pro 5G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Low Blue Light ও Flicker-Free সার্টিফিকেশন যোগ করা হয়েছে,ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য Redmi A7 Pro 5G ফোনে Unisoc T8300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 GPU যোগ করা হয়েছে। Redmi A7 Pro 5G ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Redmi A7 Pro 5G ফোনে Virtual RAM টেকনোলজি রয়েছে। এর সাহায্যে ফোনটিতে মোট 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

পাওয়ার ব্যাক‌আপের Redmi A7 Pro 5G স্মার্টফোনে 6300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 4 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনটি 7.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।

ফটোগ্রাফির জন্য Redmi A7 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.0 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এছাড়াও এই ফোনে Google Gemini ও Circle To Search এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে Wi-Fi এবং Bluetooth 5.4 পাশাপাশি OTG এবং FM এর মতো ফিচার রয়েছে। এতে 3.5mm হেডফোন জ্যাক এবং 200% Volume Boost ফিচার দেওয়া হয়েছে।

15000 টাকার 5G স্মার্টফোন

প্রাইস হাইকের পর Redmi A7 Pro 5G ফোনের দাম 14,999 টাকা হয়ে গেছে। স্পেসিফিকেশনের হিসাবে ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল 6300mAh Battery। যারা বারবার ফোন চার্জ করার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান তাঁরা এই ফোনটি কিনতে পারেন। ফোনটির বড় ডিসপ্লে কন্টেন্ট দেখার সময় দারুণ এক্সপেরিয়েন্স দেবে। এছাড়াও এই ফোনের 120Hz রিফ্রেশ রেট সচরাচর এই প্রাইস রেঞ্জে দেখা যায় না।

দামের প্রসঙ্গে বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত কোম্পানির ফোনের দাম‌ই বেড়ে চলেছে। তবুও Redmi A7 Pro 5G ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে বেস্ট ফোনের লিস্টে স্থান ধরে রেখেছে। তবে এই ফোনটি ছাড়াও এই সেগমেন্টে লেটেস্ট HMD Vibe 2, Moto G37 Power ও G37 Power ফোনের পাশাপাশি realme P4 Lite এবং OPPO K14x ফোনগুলিও যথেষ্ট উল্লেখযোগ্য।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here