শীঘ্রই Motorola ভারতের বাজারে তাদের Edge 70 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Motorola Edge 70 Pro+ ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, এর আগেই ফোনের মাইক্রোসাইট আপডেট হয়ে গেছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে ক্যামেরা ফিচার এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Pro+ ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
মাইক্রোসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Motorola Edge 70 Pro Plus ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে, এতে Sony LYT-710 সেন্সর সাপোর্ট করবে। এই ক্যামেরাতে 3.5-ডিগ্রী অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সাপোর্ট দেওয়া হবে। ফলে অসাধারণ লো-লাইট ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া ফোনে 50x ডিজিটাল জুম সাপোর্ট করবে, এটি Motorola এর “Super Zoom Pro” ফিচারের মাধ্যমে দারুণ কাজ করবে।
কোম্পানির টিজার অনুযায়ী ক্যামেরা সেটআপে এমন একটি সেন্সর থাকবে, যা 81mm ফোকাল লেন্থ সাপোর্ট করবে। এর মাধ্যমে সুন্দর টেলিফটো ছবি তোলা যাবে। কোম্পানির পক্ষ থেকে তিনটি Pantone-curated কালার অপশন সম্পর্কেও জানানো হয়েছে। আসন্ন Motorola Edge 70 Pro+ ফোনটি Pantone Chicory Coffee, Pantone Stormy Sea এবং Pantone Zinfandel কালার অপশনে সেল করা হবে। এই তিনটি ভেরিয়েন্টেই আলাদা-আলাদা প্রিমিয়াম ফিনিশ দেওয়া হবে। এতে sculpted wood finish, twill-inspired finish ও satin-luxe finish থাকবে।
Edge 70 Pro+ ফোনটি আগের Edge 70 Pro মডেলের মতো দেখাচ্ছে। এতে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল এবং ফ্ল্যাট রেয়ার প্যানেল রয়েছে। অন্যদিকে ফ্রন্টে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে সেন্টার পাঞ্চ-হোল কাটআউট থাকবে। Edge 70 Pro+ ফোনটির ডানদিকে পাওয়ার ও ভলিউম বাটন যোগ করা হবে বলে জানা গেছে। তবে ডানদিকে একটি অতিরিক্ত বাটন দেওয়া হবে। এই বাটনের ব্যাবহার সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি।
রিপোর্ট অনুযায়ী আপকামিং Motorola Edge 70 Pro+ ফোনে ওয়্যারলেস চার্জিং এবং 16GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে। একইসঙ্গে দারুণ চিপসেট এবং বড় ব্যাটারি থাকতে পারে। এই ফোনটি ভারতে Flipkart এর মাধ্যমে সেল করা হবে।
জানিয়ে রাখি Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি Edge 70 সিরিজের চতুর্থ মডেল হবে। এর আগে এই সিরিজের অধীনে Motorola Edge 70, Motorola Edge 70 Pro এবং Motorola Edge 70 Fusion পেশ করা হয়েছে। যারা মিড রেঞ্জে নতুন এবং পেরিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











