iQOO তাদের নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ আবারও IMEI ডেটাবেসে কোম্পানির আপকামিং iQOO 16 ফোনটি লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি এপ্রিল মাসে IMEI ডেটাবেসে ফোনটি দেখা গিয়েছিল। তবে তখন এই ফোনের মডেল নাম্বার জানা যায়নি। তবে এবার মডেল নাম্বার এবং নাম সহ আসন্ন স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী IMEI ডেটাবেসে নতুন iQOO ফোনটি I2601 মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে iQOO 16 ফোনের মার্কেটিং নাম হবে বলে জানা গেছে। কোম্পানি আগেই ভারত এবং গ্লোবাল মার্কেট ভেরিয়েন্টে ইন্টারনাল টেস্টিং শুরু করে দিয়েছে। এই পরিস্থিতে দাঁড়িয়ে আগামী মাসের মধ্যেই ফোনটির লঞ্চ অফিসিয়ালি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
আগের লিক অনুযায়ী iQOO 16 ফোনে Qualcomm এর নেক্সট জেনারেশন Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে আসন্ন ফোনে 6.85-ইঞ্চির Samsung OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। সিকিউরিটির জন্য ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে ।
টিপস্টাররা জানিয়েছেন iQOO 16 ফোনের ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এতে বড় 1/1.3-ইঞ্চির সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই ফোনে ফটোগ্রাফির দিক দিয়ে ফ্ল্যাগশিপ লেভেল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী iQOO 16 ফোনে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করতে পারে।
জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী আগের iQOO 15 মডেলের মতো iQOO 16 ফোনটিও এই বছর অক্টোবর মাসে চীনের বাজায়ে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে ভারতে ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনটি লঞ্চের পর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে Samsung, OnePlus এবং realme স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে অফিসিয়ালি iQOO 16 ফোনের সম্পর্কে তথ্য জানার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।











