4 জুন ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge 70 Pro+ স্মার্টফোন, থাকবে 50MP Periscope ক্যামেরা এবং 50x AI Zoom

অবশেষে Motorola ভারতে তাদের মিড রেঞ্জে প্রিমিয়াম Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে আগামী 4 জুন ভারতের বাজারে Motorola Edge 70 Pro+ ফোনটি পেশ করা হবে। জানিয়ে রাখি গত কয়েক দিন ধরেই ক্রমাগত এই ফোনের টিজার প্রকাশ্যে আসছে। এবার কোম্পানি লঞ্চ ডেটের পাশাপাশি ফোনের ডিজাইন, ক্যামেরা এবং বিভিন্ন প্রিমিয়াম ফিচার সম্পর্কেও জানিয়েছে। লঞ্চের পর স্মার্টফোনটি Flipkart, Motorola India এর ওয়েবসাইট এবং অফলাইন রিটেইলার স্টোরের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Pro+ ফোনের ডিটেইলস সম্পর্কে।

Motorola এর Edge 70 Pro+ ফোনের জন্য কোম্পানি Pantone এর সঙ্গে পার্টনারশিপে তিনটি বিশেষ টেক্সচার সহ ফোনটি প্রস্তুত করছে। প্রথমটি Satin-Luxe Finish সহ Pantone Zinfandel কালার অপশনে লঞ্চ করা হবে। এতে স্মুথ টেক্সচার দেওয়া হবে। দ্বিতীয় মডেলটিতে Twill-Inspired Finish সহ Pantone Blue Surf কালার অপশনের সঙ্গে ফেব্রিকের মতো প্যাটার্ন দেওয়া হবে। একইভাবে তৃতীয় মডেল Sculpted Wood Finish সহ Pantone Wood Gold কালার অপশনে প্রাকিতিক উড-গ্রেন ডিজাইন সহ দেখা যাবে। আপকামিং ফোনটিতে কোম্পানির সিগনেচার কোয়াড-কার্ভড ডিসপ্লে ডিজাইন এবং অত্যন্ত পাতলা বেজল থাকবে।


Motorola Edge 70 Pro+ ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 50MP Periscope Telephoto ক্যামেরা দেওয়া হবে। এটি এই ক্যাটাগরির সবচেয়ে পাতলা Periscope Lens হবে বলে জানা গেছে। সাধারণত Periscope ক্যামেরা সহ ফোনের থিনেস কিছুটা বেশি হয়, তবে Motorola এর এই ফিচারটি স্লিম ডিজাইনে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই ক্যামেরাতে 50x AI Super Zoom Pro সাপোর্ট করে। এতে moto AI বেস্ড ইমেজ প্রসেসিং দেওয়া হবে। ফলে জুম করার পরও ফটোর ডিটেইলস এবং স্টেবিলিটি বজায় থাকবে।

Motorola Edge 70 Pro+ ফোনের ক্যামেরা সেটআপে 85mm ফোকাল লেন্থ সহ Telephoto Lens থাকবে। এতে Optical Image Stabilization (OIS) সাপোর্ট করবে।। একইসঙ্গে Sony LYTIA 710 50MP প্রাইমারি সেন্সর যোগ করা হবে। এটি দুর্দান্ত লো-লাইট এবং হাই-কোনট্রাস্ট ফটোগ্রাফির জন্য কাজ করে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 12mm Ultrawide থেকে 85mm Telephoto পর্যন্ত ফোকাল রেঞ্জ থাকতে পারে। অর্থাৎ ইউজাররা অসাধারণ পোট্রেট এবং জুম কোয়ালিটি উপভোগ করতে পারবেন।

লিক ও রিপোর্ট অনুযায়ী Motorola Edge 70 Pro+ ফোনে 6.7 থেকে 6.8 ইঞ্চির 1.5K Quad-Curved AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া ফোনে TurboPower ফাস্ট ওয়্যারর্ড এবং ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি সাইজ এবং প্রসেসর সম্পর্কে জানানো হয়নি।

আগামী সপ্তাহে কোম্পানি তাদের আসন্ন Motorola Edge 70 Pro+ ফোনটি লঞ্চ করতে চলেছে এবং এরপরই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানা যাবে। প্রিমিয়াম ডিজাইন, স্লিম Periscope ক্যামেরা এবং AI Zoom ফিচার সহ Motorola Edge 70 Pro+ ফোনটি Samsung, OnePlus এবং Xiaomi এর মতো কোম্পানির ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here