ভারতে বর্তমানে দ্রুত 5G নেটওয়ার্কের বিস্তার হয়ে চলেছে।Jio ও Airtel এর পর এবার Vi ও BSNL কোম্পানিও এই পথে এগিয়ে চলেছে। তবু আজকের দিনে দাঁড়িয়েও দেশের লক্ষ লক্ষ মানুষ 4G নেটওয়ার্ক ব্যাবহার করে চলেছে। এইসব ইউজারদের কথা মাথায় রেখে সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে যার ফলে অত্যন্ত কম দামে গ্ৰাহকরা 4G প্ল্যান পাবেন। এবার থেকে সমস্ত ফিচার ফোন ইউজাররা সর্বনিম্ন 123 টাকার বিনিময়ে ফোন রিচার্জ করতে পারবেন।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI কিছু দিন আগে টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দিয়ে জানিয়েছিল শুধুমাত্র কিছু সিলেক্টেড ডিভাইসের জন্য ট্যারিফ প্ল্যান সীমিত রাখা হলে তা বাজারে অসামঞ্জস্য তৈরি করতে পারে। সমস্ত ইউজারদের এক দামে একই ধরনের সার্ভিস পাওয়া উচিৎ। এই নির্দেশের পর দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের Jio Phone ও Jio Bharat এক্সক্লুসিভ প্রিপেইড প্ল্যানগুলি সমস্ত ফিচার ফোনের জন্য জারি করে দেওয়া হয়েছে।
যেসব সস্তা প্ল্যান শুধুমাত্র জিও ফোন এবং জিও ভারত ফিচার ফোনে ব্যাবহার করা যেত, সেগুলি এখন থেকে যে কোনো কোম্পানির কীপ্যাড ফোনে রিচার্জ করা যাবে। অর্থাৎ এবার Lava, itel ও Nokia কোম্পানির 4G ফিচার ফোনেও জিও ফোনের প্ল্যান উপভোগ করা যাবে। এখন থেকে কোম্পানির 123 টাকা, 234 টাকা, 369 টাকা এবং 1234 টাকা দামের প্রিপেইড প্ল্যানগুলি যে কোনো 4G এনেবলড কীপ্যাড ফোনে রিচার্জ করা যাবে।
123 টাকা দামের প্ল্যান
123 টাকা দামের প্ল্যানটি রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা মান্থলি প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 0.5GB করে ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানে 4G স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যাবে। এছাড়াও ইউজারদের সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 300 SMS দেওয়া হবে।
234 টাকা দামের প্ল্যান
কোম্পানির 234 টাকা দামের প্ল্যানটি এতদিন শুধুমাত্র Jio Phone ও Jio Bharat ডিভাইসে রিচার্জ করা যেত। তবে এখন থেকে যে কোনো কোম্পানির 4G ফিচার ফোনে এই প্ল্যান রিচার্জ করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এই প্ল্যানেও প্রতিদিন 0.5GB করে 4G ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এই প্ল্যানে 300 ফ্রি SMS দেওয়া হয়, তবে এই এসএমএস শুধুমাত্র প্রথম 28 দিনের মধ্যেই ব্যাবহার করা যাবে।
369 টাকা দামের প্ল্যান
কোম্পানির এই 369 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। যেসব ইউজাররা একবার রিচার্জ করে দীর্ঘ দিন নিশ্চিন্ত থাকতে চান, তাদের জন্য এটি একটি সুন্দর প্ল্যান। এই প্ল্যানে প্রতিদিন 0.5GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 42GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল এবং 28 দিনের জন্য 300 SMS পাওয়া যাবে।
1234 টাকা দামের অ্যানুয়াল প্ল্যান
প্রথমেই জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটিকে অ্যানুয়াল প্ল্যান বলা হলেও, এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। তবুও এই প্রাইস রেঞ্জে অন্য কোনো কোম্পানির কাছে এত দীর্ঘমেয়াদী প্ল্যান নেই। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন খরচ পড়বে মাত্র 3.67 টাকা। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে। এর সঙ্গে এই প্ল্যানে ডেইলি 0.5GB অর্থাৎ মোট 168GB 4G ডেটা উপভোগ করা যাবে।
নোট: উপরোক্ত সবকটি প্ল্যানের সঙ্গে বিনামূল্যে JioSaavn ও JioTV সাবস্ক্রিপশন পাওয়া যাবে।












