3 জুন লঞ্চ হতে চলেছে নতুন Lava Bold N2 5G স্মার্টফোন, 12 হাজার টাকার চেয়েও সস্তা 5G স্মার্টফোন হিসাবে হতে পারে লঞ্চ

গত বছর সেপ্টেম্বর মাসে Lava ভারতের বাজারে তাদের সস্তা Lava Bold N1 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি প্রাথমিক 7,499 টাকা দামে 5000mAh ব্যাটারি এবং Unisoc T765 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সসাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মাসে ভারতের বাজারে Lava Bold N2 5G ফোনটি পেশ করা হবে।

Lava Bold N2 5G ফোনের লঞ্চ ডিটেইলস

আগামী 3 জুন ভারতের বাজারে Lava Bold N2 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। শপিং সাইট আমাজনে আপকামিং Lava Bold N2 5G স্মার্টফোনটি মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনের নাম সহ ফোনের লঞ্চ ডেট এবং ডিজাইন টিজ করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আমাজনের মাধ্যমে Lava Bold N2 5G ফোনটি সেল করা হবে। লাইভ হওয়া মাইক্রোসাইটে ফোনটি ব্লু কালার অপশনে দেখা গেছে।

Lava Bold N2 5G ফোনের প্রাইস রেঞ্জ

Lava Bold N2 5G স্মার্টফোনটি লো-বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। এটি 15 হাজার টাকার চেয়েও কম দামের 5G স্মার্টফোন হতে চলেছে এবং Lava Bold N2 5G ফোনটির প্রাথমিক দাম 11,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে। এটি ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে। অন্যদিকে Lava Bold N2 5G ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হলে, এই ভেরিয়েন্টের দাম প্রায় 14,499 টাকা রাখা হতে পারে। আপকামিং স্মার্টফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য আগামী 3 জুন লঞ্চের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Lava Bold N2 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আসন্ন Lava Bold N2 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে আমাদের ধারনা অনুযায়ী এই স্মার্টফোনটি UNISOC T8200 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই অক্টা-কোর সিপিইউ, যা 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া কোম্পানির ফোনটিতে LPDDR4X RAM দেওয়া হতে পারে।

Lava ফোনের মাইক্রোসাইটের মাধ্যমে জানানো হয়েছে Lava Bold N2 5G স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। কোম্পানির দাবিবক্তব্য অনুযায়ী এটি ক্লিন অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হবে, এতে কোনো ধরনের এক্সট্রা UI লেয়ার থাকবে না। এই অ্যান্ড্রয়েড ফোনটিতে অ্যাড-ফ্রি এবং ব্লোট-ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানির এই ফোনটি 2 বা 3 বছরের অ্যান্ড্রয়েড জেনারেশন আপডেট সহ বাজারে লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য এই সস্তা 5G ফোনটি 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে সেলফির জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। Lava Bold N1 5G ফোনটিতে একই ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল। আসন্ন Bold N2 ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকতে পারে। কোম্পানির আগের মডেলে 90Hz রিফ্রেশ রেট ছিল।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Bold N2 5G ফোনে আগের Bold N1 5G ফোনের আপগ্রেড দেওয়া হতে পারে। Bold N1 স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। নতুন Bold N2 ফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জিংয়ের জন্য ফোনে 15W বা 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here