সম্প্রতি OPPO Reno 16 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 200MP Camera এবং MediaTek প্রসেসর দেওয়া হয়েছে। এবার আমাদের পাওয়া তথ্য অনুযায়ী গ্লোবাল বাজারে আসন্ন OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন চীনের মডেলের চেয়ে আলাদা রাখা হতে পারে। আপকামিং ফোনের প্রসেসর এবং ক্যামেরা সহ অন্যান্য স্পেসিফিকেশন ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। নিচে OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
OPPO Reno 16 5G ফোনের গ্লোবাল স্পেসিফিকেশন
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী গ্লোবাল বাজারে OPPO Reno 16 5G ফোনটি Qualcomm প্রসেসর সহ লঞ্চ করা হবে। চীনের বাজারে এই ফোনটি MediaTek Dimensity 8550 SUPER প্রসেসর সহ পেশ করা হয়েছিল, যা 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। তবে ভারতীয় মডেলে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
গ্লোবাল ইউজাররা ফোনে 120fps গেম প্লে করতে পারবেন বলে আশা করা হচ্ছে। গ্লোবাল বাজারে ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনে UFS 3.1 Storage থাকতে পারে।
OPPO Reno 16 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x optical zoom সাপোর্টেড 50 মেগাপিক্সেল Telephoto লেন্স দেওয়া হবে। একইসঙ্গে সেলফির জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
চীনের OPPO Reno 16 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 116 ডিগ্রী এফওভি সহ 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। OPPO Reno 16 5G ফোনে 16 50MP Selfie ক্যামেরা সাপোর্ট করে।
চীনের বাজারে OPPO Reno 16 5G ফোনটিতে 6700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সহ Bypass চার্জিং ফিচার থাকতে পারে।
OPPO Reno 16 5G ফোনটি কম্প্যাক্ট স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। এতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 460PPI, 3840Hz PWM ডিমিং এবং 3600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই নতুন ওপ্পো ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
OPPO Reno 16 5G ফোনের দাম
চীনের বাজারে OPPO Reno 16 ফোনটির 12GB RAM এবং 16GB RAM ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 3499 ইউয়ান অর্থাৎ প্রায় 49 হাজার টাকা রাখা হয়েছে। ভারতে OPPO Reno ফোনটি 50 হাজার টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে।












