6620mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Huawei nova Y74 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

গ্লোবাল বাজারে Huawei তাদের নতুন বাজেট Huawei nova Y74 স্মার্টফোনটি লঞ্চ করেছে। যারা বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপ সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Huawei nova Y74 স্মার্টফোনটি ভালো অপশন হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 6,620mAh বড়-সিলিকন কার্বন ব্যাটারি, 50MP ক্যামেরা, 90Hz ডিসপ্লে এবং 40W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei nova Y74 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Huawei nova Y74 ফোনের স্পেসিফিকেশন

Huawei nova Y74 স্মার্টফোনে 6.67-ইঞ্চির বড় LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন এবং 850নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Wet Touch ফিচার রয়েছে, ফলে ইউজাররা বৃষ্টিতে বা ভেজা হাতেও স্মার্টফোনটি ব্যাবহার করতে পারবেন। সাধারণত বাজেট সেগমেন্টের স্মার্টফোনে এই ধরনের ফিচার দেওয়া হয় না, তাই এই স্মার্টফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Huawei nova Y74 স্মার্টফোনটিতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে। ফলে দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া এবং মাল্টিটাস্কিঙের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। Huawei এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে nova Y74 ফোনের প্রসেসর সম্পর্কে জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনে Kirin 8000-সিরিজ প্রসেসর দেওয়া হতে পারে।

Huawei nova Y74 স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 6,620mAh সিলিকন-কার্বন ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী প্পহন্তি একবার ফুল চার্জ করলে প্রায় 24.9 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও প্লেব্যাক এবং প্রায় 48 ঘন্টা পর্যন্ত কলিং ব্যাকআপ পাওয়া যাবে। যেসব ইউজাররা প্রচুর পরিমাণে স্মার্টফোন ব্যাবহার করেন বা ভ্রমণ করেন তাদের জন্য এই ফোনের ব্যাটারি যথেষ্ট উপযোগী হয়ে উঠবে।

Huawei nova Y74 স্মার্টফোনে 40W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Huawei এর বক্তব্য অনুযায়ী ফোনটি 53% চার্জ হতে মাত্র 30 মিনিট সময় লাগে। একইসঙ্গে মাত্র 15 মিনিট চার্জ করলেই প্রায় 5 ঘন্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারেন।

ফটোগ্রাফির জন্য Huawei nova Y74 স্মার্টফোনের রেয়ার সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে ফোনের ক্যামেরা মডিউল স্কয়ার ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে, ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য Huawei nova Y74 স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Huawei nova Y74 স্মার্টফোনের EMUI 12 আউট অফ দ্যা বক্স পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে NFC, Bluetooth 5.1 এবং ডুয়েল-সিম 4G সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে বিশেষ X Button যোগ করা হয়েছে, এর সাহায্যে ইউজাররা নিজেদের পছন্দ মতো অ্যাপ বা শটকাট লঞ্চ করার জন্য কাস্টমাইজ করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী nova Y74 স্মার্টফোনে SGS 5-Star Drop Resistance সার্টিফিকেশন রয়েছে, ফলে 1.8 মিটার পর্যন্ত উঁচু থেকে ফোনটি পরে গেলেও সুরক্ষিত থাকবে।

যারা বড় ব্যাটারি, দারুণ পারফরমেন্স এবং বেসিক ক্যামেরা সেটআপ সহ বাজেট রেঞ্জে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Huawei এর নতুন স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। আপাতত ব্র্যান্ডের পক্ষ থেকে এই স্মার্টফোনের নাম জানানো হয়নি, তবে এই ফোনের অফিসিয়াল দাম জানানো মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here