7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ চীনে লঞ্চ হল Honor Play10 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত বছর সেপ্টেম্বর মাসে অনার চীনে 4G কানেক্টিভিটি এবং 5000mAh ব্যাটারি সহ তাদের Honor Play10 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 5G ভার্সন পেশ করেছে। চীনে 7000mAh ব্যাটারি, 12GB RAM এবং Snapdragon 6s Gen 3 চিপ সহ Honor Play10 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Honor Play10 5G ফোনের স্পেসিফিকেশন

Honor Play10 5G ফোনটি Android 15 বেস্ড MagicOS 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno A619 GPU যোগ করা হয়েছে।

এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন TFT LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের DC dimming এবং আই কেয়ার মোডের দৌলতে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না। এছাড়াও Honor Play10 5G ফোনে রিডিং মোড দেওয়া হয়েছে।

Honor Play10 5G ফোনের বড় ব্যাটারি এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 21 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও দেখা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Super Power Saving Mode দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই মোড অন করলে Honor Play10 5G ফোনে মাত্র 2% ব্যাটারিরতেও প্রায় 15 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম বা 1 ঘন্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে। এই ফোনটির AI নাইট চার্জিং প্রোটেকশন ফিচারের মাধ্যমে ওভারচার্জের কারণে ব্যাটারির কোনো ক্ষতি হবে না।

Honor Play10 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটিতে SGS সার্টিফিকেশন সহ ড্রপ রেজিস্টেন্স বডি যোগ করা হয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো সমস্যাই হবে না। এছাড়াও জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Bluetooth 5.1 এবং ডুয়েল ব্যান্ড Wi-Fi সহ NFC দেওয়া হয়েছে। এই ফোনটির ডেডিকেটেড AI বাটনের সাহায্যে সিঙ্গেল ট্যাপে বিভিন্ন ফিচার অ্যাক্সেস করা যায়।

Honor Play10 5G ফোনের দাম

চীনের বাজারে Honor Play10 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1399 ইউয়ান অর্থাৎ প্রায় 19,699 টাকা। এক‌ইভাবে এই ফোনের 12GB RAM + 256GB Storage সহ টপ মডেল 1899 ইউয়ান অর্থাৎ প্রায় 26,759 টাকা দামে পেশ করা হয়েছে। চীনে এই ফোনটি Desert Gold এবং Velvet Black কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here