Vivo মালয়েশিয়াতে তাদের নতুন স্মার্টফোন Vivo Y31s 5G লঞ্চ করে দিয়েছে। এই নতুন ফোনটি 2021 সালে চীনে পেশ হওয়া Vivo Y31s 5G ফোনটির চেয়ে একেবারেই আলাদা। এই নতুন ফোনটিতে বড় ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা এবং হাই-লেভেল ওয়াটার-ডাস্ট রেজিস্টেন্স টেকনোলজির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এর ফলে এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y31s 5G ফোনের স্পেসিফিকেশন
Vivo Y31s 5G ফোনে 6.745-ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1050nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে কড়া রোদ বা জোরালো আলোর মধ্যেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
প্রসেসিঙের জন্য Vivo Y31s 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি OriginOS 6.0 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে। এই ফোনটি দৈনন্দিন মাল্টি টাস্কিং এবং 5G কানেক্টিভিটির জন্য যথাযথ হয়ে উঠতে পারে।
Vivo Y31s 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি HD সেন্সর এবং 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির ব্যাটারি সেগমেন্ট যথেষ্ট উল্লেখযোগ্য। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh BlueVolt ব্যাটারি রয়েছে।
জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Vivo Y31s 5G ফোনে IP69+, IP69 এবং IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে 400% ভলিউম সাপোর্ট যোগ করা হয়েছে, ফলে লাউড অডিও এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। এছাড়াও এই ফোনে NFC সাপোর্ট, Type-C অডিও সাপোর্ট, অডিও রেকর্ডিং এবং কল রেকর্ডিঙের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই ফোনটির ওজন মাত্র 209 গ্ৰাম।
Vivo Y31s 5G ফোনের দাম
মালয়েশিয়ায় Vivo Y31s 5G ফোনটি Black এবং Purple কালার অপশনে পেশ করা হয়েছে। 8GB RAM + 256GB স্টোরেজ সহ এই ফোনটির দাম রাখা হয়েছে RM 1,499। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 35,000 টাকার কাছাকাছি।
যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, মজবুত বিল্ড কোয়ালিটি এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি নতুন মিড রেঞ্জ 5G স্মার্টফোন খুঁজছেন তাদের Vivo Y31s 5G ফোনটি যথেষ্ট পছন্দ হবে। এই ফোনটিকে Redmi, Realme এবং Samsung ব্র্যান্ডের বাজারে উপস্থিত বিভিন্ন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা মালয়েশিয়াতে রয়েছেন এবং বড় ব্যাটারি, মজবুত বডি ও সুন্দর সেলফি ক্যামেরা সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Vivo Y31s 5G ফোনটি কিনতে পারেন।










