OnePlus চীনে তাদের Turbo সিরিজের পরিধি বিস্তার করে OnePlus Turbo 6X এবং OnePlus Turbo 6X Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির Turbo 6X Pro ফোনে বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং সুন্দর ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অপরদিকে স্ট্যান্ডার্ড Turbo 6X ফোনটি LCD ডিসপ্লে সহ মিড রেঞ্জ সেগমেন্টে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OnePlus Turbo 6X Pro ফোনের স্পেসিফিকেশন
OnePlus Turbo 6X Pro ফোনে 6.78-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 1400nits ফুল স্ক্রিন ব্রাইটনেস এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লেতে Always-On Display এবং 3000Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য OnePlus Turbo 6X Pro ফোনে MediaTek Dimensity 7400 Super প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP OV50D40 প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
OnePlus Turbo 6X Pro ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির 8000mAh ব্যাটারি। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 80W UFCS এবং 55W PPS সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে গেমিঙের সময় ফোনটি চার্জ করলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায় এবং এতে ফোন কম হীট হয়।
এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, এনএফসি, ব্লুটুথ 5.4, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং ফ্ল্যাগশিপ-গ্ৰেড জায়রোস্কোপ রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে OnePlus Turbo 6X Pro ফোনটিতে Wi-Fi 5 সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে।
OnePlus Turbo 6X স্পেসিফিকেশন
OnePlus Turbo 6X ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 7360 SUPER প্রসেসর রয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.72-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OV50D40 সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Turbo 6X ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP64 রেটিং, NFC, ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 5 সাপোর্ট রয়েছে। এই ফোনটি ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। OnePlus Turbo 6X ফোনে প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে।
OnePlus Turbo 6X সিরিজের দাম
OnePlus Turbo 6X ফোনের প্রাথমিক দাম 1499 ইউয়ান (প্রায় 21,000 টাকা) রাখা হয়েছে। এই ফোনটির 8GB + 256GB মডেল 1699 ইউয়ান (প্রায় 23,899 টাকা) এবং 12GB + 256GB ভেরিয়েন্ট 1999 ইউয়ান (প্রায় 28,120 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Green, White এবং Black কালার অপশনে সেল করা হবে।
চীনে OnePlus Turbo 6X Pro ফোনের স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 1699 ইউয়ান (প্রায় 23,899.টাকা)। এছাড়াও এই ফোনটির 8GB + 256GB মডেল 1899 ইউয়ান (প্রায় 26,713 টাকা) এবং 12GB + 256GB ভেরিয়েন্ট 2199 ইউয়ান (প্রায় 30,933 টাকা) দামে বাজারে আনা হয়েছে। এই ফোনটি Heart’s Desire Orange এবং Racing Black কালার অপশনে পেশ করা হয়েছে।
যারা চীনে রয়েছেন এবং সুন্দর এক্সপেরিয়েন্স পেতে চান তাঁরা OnePlus Turbo 6X Pro ফোনটি কিনতে পারেন। অপরদিকে কম দামে সুন্দর স্মার্টফোন হিসাবে OnePlus Turbo 6X ফোনটি ভালো বিকল্প।












