শীঘ্রই Samsung তাদের নতুন Galaxy A-সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত Samsung Galaxy A27 ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। এবার ফোনের দাম সম্পর্কেও জানা গেছে। লেটেস্ট লিক অনুযায়ী ইউরোপীয় বাজারে আপকামিং ফোনটি আগের Galaxy A26 ফোনের তুলনায় বেশি দামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A27 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Samsung Galaxy A27 ফোনের দাম
টিপস্টার Roland Quandt সোশ্যাল মিডিয়া সাইট Bluesky তে Samsung Galaxy A27 ফোনের সম্ভাব্য দাম শেয়ার করেছে। লিক অনুযায়ী ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট EUR 349 অর্থাৎ প্রায় 38,400 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম EUR 439 অর্থাৎ প্রায় 48,300 টাকা রাখা হতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে আপকামিং Galaxy A27 ফোনটি আগের Galaxy A26 ফোনের তুলনায় দামী হতে পারে। জানিয়ে রাখি ইউরোপের বাজারে Samsung Galaxy A26 ফোনটির 128GB মডেল EUR 299 এবং 256GB মডেল EUR 369 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই নতুন ফোনের বেস মডেলের দাম EUR 50 অর্থাৎ প্রায় 5,500 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম EUR 70 অর্থাৎ প্রায় 7,700 টাকা রাখা হতে পারে।
লিক হল Samsung Galaxy A27 ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy A27 ফোনে 6.7-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A27 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP ultra-wide ক্যামেরা এবং 2MP macro সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনে 5,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
Samsung এর পক্ষ থেকে Galaxy A27 ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী শীঘ্রই কোম্পানি গ্লোবাল বাজারে তাদের ফোনটি লঞ্চ করতে পারে। আপকামিং ফোনটি মিড-রেঞ্জে একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।









