বড় ব্যাটারি সহ স্মার্টফোনের লিস্টে আজ একটি নতুন ফোন যুক্ত হয়ে গেছে। টেক ব্র্যান্ড পোভা আজ ভারতের বাজারে 8000mAh ব্যাটারি সহ তাদের Pova 8 5G স্মার্টফোন লঞ্চ করেছে। বড় ব্যাটারির পাশাপাশি Matrix Display ডিজাইন এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Pova 8 5G ফোনের ডিজাইন
Pova 8 5G ফোনে ম্যাট্রিক্স ডিসপ্লে ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা সেটআপের পাশে একটি ছোট স্ক্রিন যোগ করা হয়েছে। এই ডিসপ্লেতে লাইটের সাহায্যে ম্যাসেজ ও কল নোটিফিকেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। এই ফোনের রেয়ার প্যানেল কিছুটা Nothing Phone এর দেখতে।

Pova 8 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনের বড় ব্যাটারি ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য Pova 8 5G ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 17 ঘন্টা, 34 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Pova 8 5G ফোনে 2344 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। IPS প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 1500Hz টাচ স্যাম্পেলিং রেট, 381ppi পিক্সেল ডেনসিটি এবং 950nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য Pova 8 5G ফোনে MediaTek Dimensity 7100 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 7,57,391 AnTuTu স্কোর পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G610 MC2 GPU রয়েছে।
হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 14689mm² আল্ট্রা-লার্জ কুলিং এরিয়া দেওয়া হয়েছে। Pova 8 5G ফোনটিতে LPDDR5x RAM যোগ করা হয়েছে, ফলে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং পাওয়া যাবে। এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Pova 8 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি LYT600 সেন্সর এবং লাইট সেন্সর সহ সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Pova 8 5G ফোনের দাম
ভারতের বাজারে Pova 8 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেলে 6GB RAM + 128GB Storage রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 29,999 টাকা। একইভাবে এই ফোনের 8GB RAM + 128GB Storage টপ মডেল 31,999 টাকা দামে পেশ করা হয়েছে।
প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে Pova 8 5G ফোনের স্টার্টিং এফেক্টিভ প্রাইস পড়বে 28,499 টাকা। আগামী 18 জুন থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি White, Plasma Orange এবং Terminal Green কালার অপশনে সেল করা হবে।












