200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Xiaomi Mix Fold 5 স্মার্টফোন, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস

Xiaomi এর আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন Xiaomi Mix Fold 5 ফোনটি সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station এই আপকামিং ফোনটি সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছেন। লেটেস্ট লিকে বলা হয়েছে এই ফোনটির প্রোটোটাইপে উপস্থিত কিছু স্পেসিফিকেশনের খুব একটা পরিবর্তন করা হয়নি। এই তথ্য দেখে মনে করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটিতে এই স্পেসিফিকেশন‌ই দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Xiaomi Mix Fold 5 ফোনে কোম্পানির ইন-হাউস Xring O3 চিপসেট যোগ করা হতে পারে। এই বছর অর্থাৎ 2026 সালের তৃতীয় কোয়ার্টারে এই প্রসেসর লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Xiaomi Mix Fold 5 ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিক অনুযায়ী Xiaomi Mix Fold 5 ফোনে 7.5 থেকে 7.6 ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে সীমলেস ক্রিজ টেকনোলজি যোগ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই টেকনোলজির দৌলতে ফোল্ড লাইন অত্যন্ত কম দেখা যায়। কোম্পানির পক্ষ থেকে এবার মিনিমালিস্ট এবং রান‌ওয়ে-ইন্সপায়ার্ড লুকের ওপর ফোকাস করতে পারে। অর্থাৎ এই ফোনটিতে আগের চেয়ে প্রিমিয়াম এবং ক্লিন ডিজাইন দেওয়া হতে পারে।

Xiaomi Mix Fold 5 ফোনের ক্যামেরা সেকশনে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে। লিক অনুযায়ী এই ফোল্ডেবল ফোনে 200MP প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। এর আগের লিস্টিঙেও Samsung S5KHP5 সেন্সরের উল্লেখ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi Mix Fold 5 ফোনে 6000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা পারে। এছাড়াও এই ফোনে ফুল ওয়াটার রেজিস্টেন্স এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

নতুন লিকে চিপসেট সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী Xiaomi Mix Fold 5 কোম্পানির আগামী ইন-হাউস Xring O3 চিপসেট ব্যাবহার করা হতে পারে। তবে এই চিপসেট আগের Xring O1 চিপের তুলনায় কতটা আপগ্ৰেডেড হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

বাড়তে পারে দাম

টিপস্টার জানিয়েছেন আপকামিং Xiaomi Mix Fold 5 ফোনের দাম প্রায় 10,000 yuan অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 1,41,333 টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই দাম আগের Xiaomi Mix Fold 4 ফোনের চেয়ে বেশিই হতে চলেছে। মনে করিয়ে দিই Mix Fold 4 ফোনটি 8,999 yuan প্রাথমিক দামে পেশ করা হয়েছিল।

আপাতত কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here