লিক হল vivo X500e স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে 7500mAh ব্যাটারি, Dimensity 9500 প্রসেসর এবং Periscope ক্যামেরা

vivo তাদের আপকামিং X500 সিরিজের ওপর কাজ করছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই সিরিজের লিক প্রকাশ্যে আসছে। এবার এই সিরিজের নতুন vivo X500e স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। টিপস্টার Digital Chat Station চীনের Weibo তে ফোনের তথ্য শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী এই বছরের শেষের দিকে ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo X500e স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

vivo X500e ফোনের লিক স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo X500e ফোনে MediaTek এর নতুন Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর অসাধারণ পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি সাপোর্ট দিতে সক্ষম। আসন্ন ফোনে 6.59 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের রিফ্রেশ রেট এবং প্যানেল সম্পর্কিত তথ্য জানানো হয়নি।

vivo X500e ফোনের ক্যামেরা ডিটেইলস

আপকামিং vivo X500e ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 1/1.28 ইঞ্চির সেন্সর সাপোর্ট করতে পারে, ফলে কম আলোতেও ভালো ফটো তোলা যাবে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 64MP ক্যামেরা থাকতে পারে, একই ক্যামেরা vivo X500 Pro ফোনেও যোগ করা হতে পারে, এর ফলে অনেক দূরত্বের ছবির ক্ষেত্রে অসাধারণ জুম ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

লিক হল vivo X500e ফোনের ব্যাটারি ডিটেইলস 

লিক অনুযায়ী vivo X500e ফোনে 7500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। তবে এখনও পর্যন্ত ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানা যায়নি।

জানিয়ে রাখি রিপোর্ট অনুযায়ী বেশ কিছু বাজারে কোম্পানির এই স্মার্টফোনটি vivo S60 Pro নামে লঞ্চ করা হতে পারে। তবে উভয় মডেলের ফিচার প্রায় একইরকম রাখা হবে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে vivo X500e স্মার্টফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণা অপেক্ষা করা হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপকামিং সিরিজটি লঞ্চ করা হতে পারে। আগামী দিনে এই সিরিজের সংক্রান্ত আরও তথ্য জানা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here