বাড়ানো হল Vivo V70, V70 Elite এবং Y400 ফোনের দাম, এখন থেকে খরচ হবে অতিরিক্ত টাকা

Vivo ভারতের বাজারে তাদের কিছু জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। লেটেস্ট আপডেট অনুযায়ী কোম্পানি তাদের প্রিমিয়াম V-সিরিজ এবং মিড-রেঞ্জ Y-সিরিজের কিছু ফোনের দাম বাড়িয়েছে। কোম্পানির পক্ষ থেকে Vivo V70, Vivo V70 Elite, Vivo Y400 এবং Vivo Y21 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনগুলির নতুন দাম লাইভ করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Vivo V70 Elite ফোনের নতুন দাম

Vivo V70 Elite ফোনের দামে সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 54,999 টাকা থেকে বাড়িয়ে 58,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে 12GB + 256GB মডেলের দাম 59,999 টাকা থেকে বেড়ে 63,999 টাকা হয়ে গেছে।

Vivo V70 ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo V70 ফোনের দাম‌ও বাড়ানো হয়েছে। কোম্পানি এই ফোনটির 49,999 টাকা দামের 8GB + 256GB মডেলের দাম 53,999 টাকা করে দিয়েছে। এই ফোনটির 12GB + 256GB মডেলের দাম আগে 53,999 টাকা ছিল, যা এখন 56,999 টাকা হয়ে গেছে।

Vivo Y21 ফোনের নতুন দাম

কোম্পানির Y-সিরিজের ওপর‌ও মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। Vivo Y21 ফোনের 6GB + 128GB মডেলের দাম 21,999 টাকা হয়ে গেছে, আগে এই মডেলটি 20,999 টাকা দামে সেল করা হত। অর্থাৎ এই ফোনটির দাম 1,000 টাকা বানানো হয়েছে।

Vivo Y400 ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo Y400 তাদের 8GB + 128GB মডেলের দাম 28,999 টাকা থেকে বাড়িয়ে 31,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটির 8GB + 256GB মডেলের দাম 31,999 টাকা থেকে বেড়ে 34,999 টাকা হয়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে এই প্রাইস হাইক সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে গ্লোবাল মার্কেটে মেমরি কম্পোনেন্টের ঘাটতি ও হাই কস্ট সহ মার্কেট কন্ডিশনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কারণে বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে।

যারা এই ফোনগুলির মধ্যে কোনো একটি ডিভাইস কেনার কথা ভাবছেন, বর্তমানে বেশি দাম দেওয়ার বদলে তাদের কিছু দিন অপেক্ষা করা উচিৎ। Motorola, Realme, Tecno বা Lava ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন এই ফোনগুলির বিকল্প হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here