কনফার্ম হল Vivo X Fold 6 স্মার্টফোনের ফিচার, থাকবে 200MP ক্যামেরা, 200mm Zoom সাপোর্ট ও ZEISS Teleconverter

বিগত কয়েক দিন ধরেই Vivo তাদের নতুন ফোল্ডেবল Vivo X Fold 6 ফোনটি ক্রমাগত টিজ করছে। এবার কোম্পানির হেড আপকামিং ফোনের সংক্রান্ত তথ্য শেয়ার করেছে। ব্র্যান্ডের Vice President Huang Tao এবং Product Manager Han Boxia চীনের মাইক্রো ব্ললগিং সাইট Weibo এর মাধ্যমে পোস্ট করে ফোনের ডিজাইন, ক্যামেরা এবং ডিসপ্লে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X Fold 6 ফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo X Fold 6 ফোনের ক্যামেরা ডিটেইলস

আপকামিং Vivo X Fold 6 ফোনের ক্যামেরা সেটআপ আগের চেয়ে শক্তিশালী হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে Samsung HPB সেন্সর সাপোর্টেড 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এই ফোনে 1/1.4-ইঞ্চির সেন্সর, f/1.68 অ্যাপার্চারযুক্ত CIPA 4.5 লেভেল ইমেজ স্টেবলাইজেশন সাপোর্ট করবে। অর্থাৎ এই ফোনটি বিশ্বের প্রথম ZEISS APO সার্টিফাইড পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ স্মার্টফোন হতে পারে।

Vivo X Fold 6 ফোনের ক্যামেরাতে Sony LYT-602 সেন্সর থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo ZEISS Teleconverter G2 এর সাহায্যে 200mm পর্যন্ত ফোকাল লেন্থ সাপোর্ট পাওয়া যাবে। এর ফলে অনেক দূরের ছবিও খুব সহজেই তোলা যাবে। এই ফোনে Vivo এর V3+ ইমেজিং চিপ রয়েছে, যা AI বেস্ড ফটোগ্রাফি আরও উন্নত করে তুলবে। একইসঙ্গে 23mm থেকে 100mm পর্যন্ত একাধিক পোট্রেট ফোকাল লেন্থ এবং ফুল-ফোকাস ফ্ল্যাশ সাপোর্ট করে।

Vivo X Fold 6 ফোনের ডিজাইন

Vivo X Fold 6 ফোনটি প্রিমিয়াম ডিজাইন সহ লঞ্চ করা হবে। কোম্পানি নতুন Blue Hole অপশনে ফোনটি পেশ করতে চলেছে। এটি সমুদ্রের গাঢ় নীল রঙ দ্বারা অনুপ্রাণিত বলে জানানো হয়েছে। এই ফোনে রাউন্ডেড কর্নার এবং নতুন মেটাল ফ্রেম ব্যাবহার করা হয়েছে, ফলে ফোনটি হাতে ধরা অত্যন্ত আরামদায়ক হয়ে উঠবে। এর পাশাপাশি ফোনটি যথেষ্ট হালকা ও পাতলা হতে চলেছে।

Vivo X Fold 6 ফোনের ডিসপ্লে

Vivo X Fold 6 ফোনে 8.02-ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে দেওয়া হবে। এতে Samsung এর নতুন M14 এমিসিভ ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভিতরে এবং বাইরে উভয় ডিসপ্লেতেই 5,000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া রাতে ব্যাবহারের সুবিধার জন্য ফোনটিতে 1-nit লো-ব্রাইটনেস মোড থাকবে। একইসঙ্গে ফোনটি TUV Rheinland Global Eye Protection 3.0 সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে।

Vivo X Fold 6 ফোনের ব্যাটারি এবং অন্যান্য ডিটেইলস

কোম্পানি জানিয়েছে বড় ডিসপ্লে এবং AI বেস্ড প্রোডাক্টিভিটির কথা মাথায় রেখে Vivo X Fold 6 ফোনটি ডিজাইন করা হয়েছে। এই ফোনে নতুন Atomic Workbench ফিচার দেওয়া হবে। এর সাহায্যে ইউজাররা বড় স্ক্রিনে একইসঙ্গে একাধিক অ্যাপে কাজ করতে পারবেন। এই ফিচার OriginOS 6 Fold সহ কাজ করবে এবং স্মুথ মাল্টিটাস্কিং দিতে সক্ষম।

রিপোর্ট অনুযায়ী Vivo X Fold 6 ফোনে প্রায় 6,900mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। এই মাসের শেষের দিকে Vivo X Fold 6 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

যারা ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা আসন্ন Vivo X Fold 6 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনের লঞ্চ ডেট বা এই বিষয়ে অন্যান্য নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here