realme ভারতের বাজারে তাদের realme P4R 5G ফোনের প্রথম সেল শুরু করে দিয়েছে। আজ অর্থাৎ 17 জুন, 2026 দুপুর 12টা থেকে Flipkart ও realme.com এর মাধ্যমে এই ফোনটি বিক্রি করা হচ্ছে। এই ফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছে মাত্র 16,999 টাকা। যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, স্মুথ পারফরমেন্স এবং AI ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তাদের এই ফোনটি যথেষ্ট পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
realme P4R 5G ফোনের দাম এবং অফার
realme P4R 5G ফোনের 4GB + 128GB মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে, তবে 2,000 টাকা ব্যাঙ্ক অফার সহ এই ফোনটি মাত্র 16,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 20,999 টাকা এবং 6GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অফারে এই মডেলদুটি যথাক্রমে 18,999 টাকা এবং 20,999 টাকা দামে পাওয়া যাবে। তবে এই অফার শুধুমাত্র 12 ঘন্টার জন্য প্রযোজ্য। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে 3 মাসের No Cost EMI অফার দেওয়া হচ্ছে।
realme P4R 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Realme P4R 5G ফোনে 8,000mAh Titan ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটির থিকনেস মাত্র 8.8mm। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে Bypass Charging, Wired Reverse Charging এবং AI বেস্ড ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1600 চার্জিং সাইকেলের পরও এই ফোনে 80 শতাংশ ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
Realme P4R 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। সুন্দর অডিওর জন্য এতে Super Linear Speaker সহ 400% Ultra Volume সাপোর্ট যোগ করা হয়েছে।
এই ফোনটিতে ArmorShell বডি রয়েছে। realme P4R 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড শক রেজিস্টেন্স এবং IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি Titanium Glare, Silver Glare এবং Lavender Glare কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Realme P4R 5G ফোনে প্রসেসিঙের জন্য 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² AirFlow Vapour Chamber Cooling System রয়েছে। এই ফোনটি realme UI 7.0 ওএসে কাজ করে। এই ফোনটিতে 2 জেনারেশন ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Realme P4R 5G ফোনে F/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরায় AI Portrait Glow, AI Eraser 2.0, AI Ultra Clarity, AI Unblur ও Motion Photo ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Google Gemini ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, ফলে AI বেস্ড প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটি ফিচার ব্যাবহার করা যাবে।
যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য কম দামে Realme P4R 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনটির বিকল্প হিসাবে Oppo, Vivo, Motorola ও Tecno ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন উল্লেখযোগ্য। তবে 8000mAh ব্যাটারির দৌলতে এই রিয়েলমি ফোনটি যথেষ্ট এগিয়ে রয়েছে।











