4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল শাওমি রেডমি 6 প্রো, জেনে নিন

শাওমি ভারতের স্মার্টফোন মার্কেটে যত বেশি দখল কায়েম করছে কোম্পানি দেশে তত বেশি ফোন মডেল লঞ্চ করছে। আগে বছরে তিনটি করে ফোন লঞ্চ করা হত এখন একসাথে তিনটি ফোন লঞ্চ করা হয়। আজ‌ও এমন‌ই কিছু হল। শাওমি ভারতে রেডমি 6 সিরিজের একসঙ্গে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে রেডমি 6, রেডমি 6এ ও রেডমি 6 প্রো লঞ্চ করেছে। এর মধ্যে সবচেয়ে দুর্দান্ত স্পেসিফিকেশন‌ওয়ালা ফোন রেডমি 6 প্রো ও সবাই এই ফোনটির ব‍্যাপারে জানতে উৎসুক। রেডমি 6এ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ও রেডমি 6 সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

শাওমি রেডমি 6 প্রো ফোনটিতে 2280 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.84 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এরকম বাজেটে এত বেশি স্পেসিফিকেশন খুব কম ফোন দেয়। কম বাজেট সত্ত্বেও কোম্পানি এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করেছে যার ওপর দিকে নচ আছে। কোম্পানি ফোনটির স্ক্রিন প্রোটেকশনের বিষয়ে কিছু জানায়নি।

শাওমি রেডমি 6 প্রো মিইউআই 9 এর সঙ্গে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও যুক্ত। ফোনের হোম প‍্যানেলে মেনু দেখা যাবে। এছাড়া মি থিম ও ওয়ালপেপার পাওয়া যাবে। এছাড়া এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত কিছু ফিচার‌ও পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেট আছে ও এতে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরটি পুরোনো হলেও যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়।

ফোটোগ্ৰাফির জন্য শাওমি রেডমি 6 প্রোতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি এতে ভার্টিকাল শেপে পেশ করেছে এবং ক‍্যামেরার সঙ্গে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। ক‍্যামেরার একটি সেন্সর 12 মেগাপিক্সেলের ও অপরটি 5 মেগাপিক্সেলের। ফ্রন্ট প‍্যানেলে নচের ওপর 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

শাওমি রেডমি 6 প্রোর 3 জিবি ও 4 জিবি দুটি র‍্যাম ভেরিয়েন্ট আছে। এর সঙ্গে ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট‌ও যথেষ্ট আলাদা। ফোনটি 32 জিবি ও 64 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনে এক্সপেন্ডেবল মেমরি সাপোর্ট করে এবং মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।

ডেটা ও কানেক্টিভিটির জন্য এই ফোনে দুটি সিম সাপোর্ট করে ও এই ফোনের বিশেষত্ব হল মেমরি কার্ডের জন্য আলাদা স্লট দেওয়া আছে। যার ফলে দুটি সিম ও মেমরি কার্ড এক সঙ্গে ব‍্যবহার করা যাবে। এছাড়া ওয়াইফাই ও ব্লুটুথ আছে। কোম্পানি এতে মাইক্রো ইউএসবি কানেক্টিভিটির সঙ্গে পেশ করেছে।

দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। সিকিউরিটির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের সঙ্গে ফেস আনলক ফিচার আছে।

শাওমি রেডমি 6 প্রোর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট মডেলটি 12,999 টাকা দামে বিক্রি হবে। ফোনটি 12ই সেপ্টেম্বর থেকে অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়া ও মি স্টোরে সেল শুরু হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here