Oppo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Oppo Find X10 Pro ফোনের ওপর কাজ করছে। এটি আপকামিং Oppo Find X10 সিরিজের মডেল হতে চলেছে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনের সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station ফোনের তথ্য শেয়ার করেছে। তাই আভাস পাওয়া যাচ্ছে কোম্পানির আপকামিং ফোনটির ক্যামেরা এবং ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্রেড দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X10 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Oppo Find X10 Pro ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী আপকামিং Oppo Find X10 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনটি 1.5K রেজোলিউশন সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের চারদিকে অত্যন্ত পাতলা বর্ডার এবং রাউন্ডেড কর্নার দেওয়া হতে পারে। ফলে এই ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছে কোম্পানির তাদের আপকামিং ফোনটিতে Tianma ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। ফলে সুন্দর স্ক্রিন কোয়ালিটি পাওয়া যাবে এবং পাওয়ার কম খরচ হবে।
প্রসেসিঙের জন্য ফ্ল্যাগশিপ Oppo Find X10 Pro ফোনে MediaTek এর আসন্ন 2nm বেস্ড Dimensity 9600 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে। মজবুতির জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে, এর ফলে ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে।
Oppo Find X10 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা সেকশন হতে পারে। লিক অনুযায়ী Oppo Find X10 Pro ফোনটিতে Samsung HPC সেন্সর সাপোর্টেড 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এটি প্রায় 1/1.3 ইঞ্চির সেন্সর সাইজে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে এতে হাই-রেজোলিউশন জুম ফটোগ্রাফি উপভোগ করা যাবে।
রিপোর্ট অনুযায়ী ফোনে 3 মেগাপিক্সেল মাল্টিস্পেক্ট্রল সেন্সর থাকবে বলেও মনে করা হচ্ছে। এই সেন্সর কালার অ্যাকিউরেসি এবং ছবির প্রসেসিং আরও সুন্দর করতে সাহায্য করতে পারে।
Oppo এর পক্ষ থেকে ব্যাটারি ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo Find X10 Pro ফোনটিতে প্রায় 8000mAh সাইজ বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই তথ্য সঠিক হলে আগের Find X9 Pro ফোনের 7500mAh ব্যাটারির চেয়ে বড় আপগ্রেড পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের এই সমস্ত ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই লঞ্চের সময় ফোনটিতে আলাদা স্পেসিফিকেশন দেওয়া হতে পারে। যারা আগামী মাসের মধ্যে নতুন ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Oppo Find X10 Pro ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে যেসব ইউজাররা আগামী কয়েক দিনের মধ্যে ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের জন্য Oppo Find X9 Pro ফোনটি দারুণ অপশন হতে পারে।











