লিক হল HMD C2 এবং HMD C2P স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে

শীঘ্রই HMD তাদের C2 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে নতুন HMD C2 এবং HMD C2P স্মার্টফোনদুটি পেশ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই HMD_MEME’S সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে ফোনদুটির গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী আপকামিং ফোনগুলি কম দামে বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং 5G প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD C2 এবং HMD C2P স্মার্টফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

HMD C2 সিরিজের লিক স্পেসিফিকেশন

লিক অনুযায়ী HMD C2 ফোনটিতে 6.78 ইঞ্চির FHD+ sAMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে HMD C2P ফোনে একই সাইজের ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1500nits ব্রাইটনেস থাকতে পারে। উভয় স্মার্টফোনে Snapdragon 4 Gen 4 5G প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি HMD C2P ফোনটির চিপসেট 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে পারে।


ফটোগ্রাফির জন্য HMD C2 ফোনে EIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 2MP এবং 0.3MP এর অন্যান্য সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে HMD C2P ফোনটিতে আরও ভালো ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS সাপোর্টেড 64MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP এর অন্যান্য সেন্সর যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

ব্যাটারির দিক দিয়ে ফোনদুটি যথেষ্ট শক্তিশালী হতে পারে। লিক অনুযায়ী HMD C2 এবং HMD C2P ফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে 33W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এই দুটি স্মার্টফোন A16_Baklava OS সহ কাজ করতে পারে।

HMD C2 এবং HMD C2P ফোনে ডুয়েল স্টিরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং OZO অডিও সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে HMD C2 ফোনটিতে IP54 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। তবে HMD C2P ফোনে IP65 রেটিং যোগ করা হতে পারে। এছাড়া HMD C2P ফোনটিতে NFC ফিচার দেওয়া হতে পারে।


HMD C2 সিরিজের লিক কালার

HMD C2 ফোনটি Light Mint, Midnight Blue এবং Lavender কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে HMD C2P ফোনটি Coral, Royal Blue এবং Jade Green কালার অপশনে সেল করা হতে পারে।

HMD C2 সিরিজের লিক দাম

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী HMD C2 ফোনটির 6GB + 128GB স্টোরেজ অপশনের দাম 149 ইউরো অর্থাৎ প্রায় 16,346 টাকা এবং 6GB + 256GB স্টোরেজ অপশনের দাম 169 ইউরো অর্থাৎ প্রায় 18,536 টাকার কাছাকাছি হতে পারে। একইভাবে HMD C2P ফোনের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 200 ইউরো অর্থাৎ প্রায় 21,936 টাকা রাখা হতে পারে।

প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, যারা কম দামে AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি এবং 5G পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য HMD C2 সিরিজ একটি ভালো বিকল্প হতে পারে। বাজারে এই স্মার্টফোনগুলি Redmi, Realme, Motorola এবং POCO ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং HMD C2 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here