OnePlus চীনে তাদের প্রিমিয়াম ট্যাবলেট ডিভাইস OnePlus Pad 3 Pro লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন, বড় ব্যাটারি এবং AI ফিচার যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ট্যাবলেটে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এর ফলে এই ট্যাবটি এখনও পর্যন্ত পেশ হওয়া সবচেয়ে শক্তিশালী ট্যাবলেট ডিভাইসের স্থান পেয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসের স্পেসিফিকেশন এবং প্রাইস ডিটেইলস সম্পর্কে।
OnePlus Pad 3 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন
OnePlus Pad 3 Pro ট্যাবে 13.2 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 7:5 আসপেক্ট রেশিও এবং 3392 x 2400 রেজোলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লে 30Hz থেকে 144Hz পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট দিতে সক্ষম। সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্সের জন্য এতে 1,000nits পীক ব্রাইটনেস এবং 98 শতাংশ DCI-P3 কালার গামুট সাপোর্ট যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য OnePlus Pad 3 Pro ট্যাবলেটে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট রয়েছে। এর সঙ্গে এতে 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ট্যাবটি ColorOS 16 ওএসে কাজ করে।
OnePlus Pad 3 Pro ট্যাবটিতে PC-লেভেল WPS Office, অ্যাডভান্স ফাইল ম্যানেজমেন্ট, ক্রস-ডিভাইসস্ক্রিন শেয়ারিং, কীবোর্ড ও মাউস শেয়ারিঙের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও নোটস্ নেওয়া, ট্রান্সলেশন এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন AI বেস্ড ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus Pad 3 Pro ট্যাবলেটের ব্যাক প্যানেলে 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কল ও অনলাইন কনফারেন্সের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 13,380mAh ব্যাটারি রয়েছে।
OnePlus Pad 3 Pro ট্যাবে Wi-Fi 7, Bluetooth 5.4, USB 3.2 Gen 1 পোর্ট, আটটি স্পিকার, ডুয়েল মাইক্রোফোন, ফেস আনলক ও স্টাইলাস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ডিভাইসের ওজন 672 গ্ৰাম এবং থিকনেস মাত্র 5.94mm।

OnePlus Pad 3 Pro ট্যাবলেটের দাম
চীনে OnePlus Pad 3 Pro ট্যাবের 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 4,399 ইউয়ান (প্রায় 61,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ডিভাইসের 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্টের দাম 4,899 ইউয়ান (প্রায় 68,000 টাকা) রাখা হয়েছে। এছাড়াও এই ট্যাবের 16GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 5,399 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 75,000 টাকা রাখা হয়েছে। এই ট্যাবটি Dark Brown ও Light Green কালার অপশনে সেল করা হবে।
যেসব ইউজাররা চীনে আছেন এবং একটি নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাঁরা এই ট্যাবটি কিনতে পারেন।









