1,500 টাকা পর্যন্ত বাড়ানো হল লো বাজেট Lava ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

বর্তমানে মোবাইল ফোন মার্কেটের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব দারুণভাবে প্রকট হয়ে উঠেছে। এবার লাভা ইন্টারন্যাশনাল তাদের দুটি সস্তা 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Lava Bold N1 5G এবং Lava Bold 2 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। এই দুটি ফোনের দাম‌ই আগে 15 হাজার টাকার চেয়ে কম ছিল, যা কেনার জন্য এখন থেকে বেশি দাম দিতে হবে। এই ফোনদুটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Bold N1 5G ফোনের নতুন দাম

Lava Bold N1 5G ফোনটি 6GB RAM + 128GB Storage সহ 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। 1,000 টাকা দাম বাড়ানোর ফলে এই ফোনটি কেনার জন্য এখন থেকে 13,999 টাকা দাম দিতে হবে। এই ফোনটি Champagne Gold এবং Royal Blue কালার অপশনে সেল করা হয়।

Lava Bold 2 5G ফোনের নতুন দাম

15 হাজার টাকার চেয়ে লো বাজেট এই 5G ফোনটি 6GB RAM + 128GB Storage সহ 13,999 টাকা দামে পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 1,500 টাকা প্রাইস হাইকের ফলে এই ফোনটির দাম বেড়ে 15,499 টাকা হয়ে গেছে। Midnight Black এবং Feather White কালার অপশনের এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে নতুন দামে বিক্রি করা হচ্ছে।

Lava Bold N1 5G ফোনের স্পেসিফিকেশন

Lava Bold N1 5G ফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা 4K 30FPS ভিডিও রেকর্ড করতে সক্ষম।

প্রসেসিঙের জন্য Lava Bold N1 5G ফোনে Unisoc T765 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে রান করতে পারে। Expandable RAM টেকনোলজির সাহায্যে 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Lava Bold N1 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট যোগ করা হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP54 রেটিং দেওয়া হয়েছে।

Lava Bold 2 5G ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Lava Bold 2 5G ফোনে MediaTek Dimensity 7060 প্রসেসর যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। Expandable RAM টেকনোলজির দৌলতে এই ফোনে 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যাবে।

Lava Bold 2 5G ফোনে LPDDR5 RAM রয়েছে, ফলে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স করা যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি Sony IMX752 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Lava Bold 2 5G ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 13 ঘন্টা 17 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here