Honor তাদের আপকামিং Honor X80 Pro Max স্মার্টফোনের সংক্রান্ত নতুন তথ্য শেয়ার করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে বিশ্বের প্রথম ফোনটিতে 10,000 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। এর আগে Honor আগামী 22 জুন তাদের ফোনটি 11,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে জানিয়েছিল। নিচে আপকামিং X80 Pro Max ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Honor X80 Pro Max ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে জারি করা পোস্টার অনুযায়ী Honor X80 Pro Max ফোনটিতে 2788×1280 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz সাপোর্টেড 1.5K ডিসপ্লে দেওয়া হবে। একইসঙ্গে Honor জানিয়েছে এই ফোনের স্ক্রিন ব্রাইটনেস Honor X70 ফোনের চেয়ে 67 শতাংশ বেশি হবে। আপকামিং ফোনের চারদিকে 1.3mm বেজল থাকবে, ফলে ইউজাররা আগের চেয়ে অনেক বেশি ইমার্শিভ ভিউইং এক্সপিরিয়েবন্স উপভোগ করতে পারবেন। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী ফোনে 6.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
Honor X80 Pro Max ফোনটিতে কোম্পানির নতুন Hummingbird Architecture 2.0 ফিচার ব্যাবহার করা হবে। Honor এর বক্তব্য অনুযায়ী এই নতুন সিস্টেম শর্ট ভিডিও প্লেব্যাককে 40 শতাংশ বেশি স্মুথ করে তুলবে। এই ব্যাকগ্রাউন্ড মেমরি ম্যানেজমেন্ট এবং ক্লিনাপের কাজ করবে, এর ফলে দীর্ঘমেয়াদী পারফরমেন্স পাওয়া যাবে।
ডিজাইন এবং মজবুতি আপ্পকানিং ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। কোম্পানি জানিয়েছে Honor X80 Pro Max ফোনটি SGS Gold Label Five-Star Drop Resistance সার্টিফফিকেশন পেয়েছে। এই ফোনটি 3 মিটার উঁচু থেকে পড়লেও সুরক্ষিত থাকতে পারে। সবচেয়ে বড় কথা Honor এর বতব অনুযায়ী স্ক্রিন ড্যামেজের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সার্ভিস দেওয়া হবে।
এখনও পর্যন্ত লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Honor X80 Pro Max ফোনটিতে OIS সাপোর্টেড 50MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
Honor X80 Pro Max ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে সিকিউরিটির জন্য অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে।
সবচেয়ে বড় বিশেষত্ব Honor X80 Pro Max ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটিতে 11,000mAh ব্যাটারি দেওয়া হবে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের থিকনেস মাত্র 8.08mm এবং ওজন প্রায় 203 গ্রাম হবে বলে আশা করা হচ্ছে।
Honor X80 Pro Max ফোনটি বড় ব্যাটারি, অসাধারণ ডিসপ্লে এবং অত্যন্ত পাতলা ডিজাইন সহ দারুণ স্মার্টফোন হতে চলেছে। চীনের ইউজারদের জন্য একটি সুন্দর অপশন হতে পারে। আমরা 22 জুন লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











