এগিয়ে আসছে Samsung Galaxy Z Fold 8 ফোনের লঞ্চ, FCC লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ফিচার

Samsung এর আপকামিং ফোল্ডেবল Galaxy Z Fold 8 স্মার্টফোনটি লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে স্পট হয়েছে। এটি US Federal Communications Commission (FCC) ডেটাবেসে দেখা গেছে। নতুন লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার, কানেক্টিভিটি ফিচার এবং সম্ভাব্য প্রসেসর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy Z Fold 8 ফোনের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 8 ফোনের লিস্টিং

SammyGuru এর রিপোর্ট অনুযায়ী আপকামিং Samsung Galaxy Z Fold 8 ফোনটি FCC ডেটাবেসে SM-F971U মডেল নাম্বার সহ দ্যাখা গিয়েছিল। এটি ফোনটি আমেরিকার ভেরিয়েন্ট হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে একটি ছোট কভার ডিসপ্লে এবং বড় ফোল্ডিং ইন্টারনাল ডিসপ্লে থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া উভয় স্ক্রিনের ক্যামেরা সিস্টেমও ইন্টিগ্রেটেড হতে পারে।

FCC লিস্টিং অনুযায়ী Samsung Galaxy Z Fold 8 ফোনটিতে Wi-Fi 7, NFC, Ultra-Wideband (UWB), ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে NB-NTN ফিচারের মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করবে বলে জানা গেছে। নেটওয়ার্ক কাভারেজ না থাকলে এই ফিচার কমিউনিকেশনের ক্ষেত্রে সাহায্য করে।

রিপোর্টে আরও বলা হয়েছে, FCC লিস্টিঙে কোয়ালকমের মোডেম এবং স্মার্ট ট্রান্সমিট টেকনোলজির উল্লেখ রয়েছে। তাই Galaxy Z Fold 8 ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরে হাই-এন্ড পারফরমেন্স, অসাধারণ AI এবং পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে।

শীঘ্রই হতে পারে লঞ্চ

FCC সাইটের Samsung Galaxy Z Fold 8 ফোনটি লিস্টিঙের পর থেকে মনে করা হচ্ছে শীঘ্রই বাজারে নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগের রিপোর্ট অনুযায়ী 22 জুলাই লন্ডনের Galaxy Unpacked ইভেন্টের আয়োজন করা হতে পারে। এই ইভেন্টের মঞ্চ থেকে Galaxy Z Fold 8 ফোনটির পাশাপাশি Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8 ও Galaxy Watch 9 সিরিজ লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy Z Fold 8 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং Samsung Galaxy Z Fold 8 ফোনটিতে ডুয়েল ররেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে দুটি 50MP ক্যামেরা থাকতে পারে। এই ফোনটিতে 4,800mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

এই ফোনটিতে বড় ফোল্ডিং ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি মাল্টিটাস্কিং এবং প্রোডাক্টিভিটির কথা মাথায় রেখে ডিজাইন করা হতে পারে। যদিও Samsung এর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই ইউজাররা আপকামিং ফোনের সম্পর্কে অফিসয়াল ঘোষণার অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here