Honor গ্লোবাল মার্কেটে তাদের 600 সিরিজের পরিধি বিস্তার করেছে। এই সিরিজের অধীনে নতুন Honor 600 Smart 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে এর আগে Honor 600 Lite, Honor 600 ও Honor 600 Pro ফোনগুলি পেশ করা হয়েছিল। কোম্পানির এই নতুন ফোনটিতে বড় ব্যাটারি, মজবুত বিল্ড কোয়ালিটি এবং বড় ডিসপ্লে যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা চীনের বাইরে এই ফোনটি Honor 600 সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Honor 600 Smart 5G ফোনের স্পেসিফিকেশন
Honor 600 Smart 5G ফোনে 1592 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। 1,020nits পীক ব্রাইটনেসের দৌলতে এই ফোনটি কড়া রোদের মধ্যেও ব্যাবহার করা যাবে।
প্রসেসিঙের জন্য Honor 600 Smart 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে RAM Turbo ফিচার দেওয়া হয়েছে, যা ইন্টারনাল স্টোরেজ Virtual RAM হিসাবে ব্যাবহার করে মাল্টি টাস্কিং স্মুথ করে তোলে।
Honor 600 Smart 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 7,700mAh ব্যাটারি। এই ব্যাটারি Honor 600 ও Honor 600 Pro ফোনের 7,000mAh ব্যাটারির চেয়েও বড়। এই নতুন ফোনটির ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 28 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে।
ফটোগ্রাফির জন্য Honor 600 Smart 5G ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
সুন্দর অডিওর জন্য Honor 600 Smart 5G ফোনে 400% ভলিউম বুস্ট মোড সহ স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই ফোনে AI বাটন, ফেস আনলক এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। কোম্পানির এই নতুন ফোনটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনে IP64 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্টেন্স রেটিং রয়েছে। এর সঙ্গে এই ফোনে SGS ড্রপ প্রোটেকশন সার্টিফিকেশন দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 2.5 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও সুরক্ষিত থাকবে।
Honor 600 Smart 5G ফোনের দাম
ফ্রান্সে Honor 600 Smart 5G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 219 ইউরো অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 23,500 টাকার কাছাকাছি। এই ফোনটি Silver এবং Black কালার অপশনে সেল করা হবে। কোম্পানি জানিয়েছে এই মাসের শেষ থেকে ইউরোপে এই ফোনটির সেল শুরু হবে।
যেসব ইউজাররা কম দামে বড় ব্যাটারি, নতুন Snapdragon 4 Gen 4 প্রসেসর, দারুণ ডিউরেবিলিটি এবং দীর্ঘ ব্যাকআপ সহ নতুন 5G কেনার কথা ভাবছেন তাদের জন্য Honor 600 Smart 5G ফোনটি একটি সুন্দর অপশন।











