শীঘ্রই POCO তাদের C-সিরিজের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। কারণ Singapore এর IMDA (Infocomm Media Development Authority) সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্লোবাল বাজারে ফোনটি পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি POCO C95 Pro 4G নামে লঞ্চ করা হতে পারে। এটি Redmi 17 4G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO C95 Pro 4G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
IMDA ফোনের লিস্টিং ডিটেইলস
IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং ফোনটি 2606FPC72Y মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে Bluetooth, Wi-Fi এবং NFC এর মতো কানেক্টিভিটি ফিচার দেওয়া হবে। যদিও IMDA ডেটাবেসের মাধ্যমে ফোনের অফিসিয়াল নাম সম্পর্কে জানা যায়নি। তবে এর আগে ডেটাবেসে এই মডেল নাম্বার POCO C95 Pro 4G ফোনের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছিল। তাই শীঘ্রই ফোনটি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, POCO C95 Pro 4G ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট বাজেট স্মার্টফোনের জন্য ডিজাইন করা হয়েছে। একইসঙ্গে দৈনন্দিন ব্যাবহার যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এবং সাধারণ গেমিঙের দিক দিয়ে ফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটি 8GB RAM + 512GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে।
হতে পারে Redmi 17 4G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন
আগেই Xiaomi এর বেশ কিছু Redmi স্মার্টফোন POCO ব্রান্ডের অধীনে নতুন নামে লঞ্চ করা হয়েছে। তাই POCO C95 Pro 4G ফোনটি আপকামিং Redmi 17 4G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে।
POCO C95 Pro 4G ফোনটি একটি 4G স্মার্টফোন হতে চলেছে। তাই যারা কম বাজেট রেঞ্জে দৈনন্দিন ব্যাবহারের জন্য ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য POCO C95 Pro 4G ফোনটি ভালো অপশন হতে পারে। প্রথম স্মার্টফোন ইউজার বা সাধারণ ব্যাবহারের জন্য যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি দেখতে পারেন। তবে যেসব ইউজাররা হাই-এন্ড পারফরমেন্স, 5G কানেক্টিভিটি বা অ্যাডভান্স ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন এই ফোনটি তাদের জন্য নয়।
এই স্মার্টফোনটি Realme, Motorola বা OnePlus এর মতো 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভবিষ্যতে POCO C95 Pro 4G বা Redmi 17 4G ফোনের সম্পর্কে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









