Nokia এর ফোন প্রস্তুতকারী টেক কোম্পানি এইচএমডি গ্লোবাল, এবার তাদের নিজেদের ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ভারতের বাজারে HMD Vibe 2 5G ফোনটি মাত্র 12,999 টাকা দামে সেল করা হচ্ছে। এবার কোম্পানি একটি নতুন সস্তা স্মার্টফোন HMD Luma 2 নামে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই আপকামিং ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Luma 2 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল HMD Luma 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে smashx_60 HMD Luma 2 ফোনের তথ্য শেয়ার করেছে। টুইট করে টিপস্টার জানিয়েছেন HMD Luma 2 ফোনটিতে 4GB RAM দেওয়া হয়েছে। এই ফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার থাকবে, ফলে ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) পারফরমেন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটি LPDDR4X RAM + UFS 2.1 Storage ফিচার সহ লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী বাজারে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। বেস ভেরিয়েন্টে 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 4GB RAM + 256GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে। উভয় স্টোরেজ ভেরিয়েন্টে 1TB Micro SD সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী সস্তা স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 ওএস সহ লঞ্চ করা হবে।

HMD Luma 2 ফোনটি বড় ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন হবে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6000mAh battery দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP54 সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
লিক অনুযায়ী HMD Luma 2 ফোনটিতে 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী সস্তা ফোনটি তিনটি Ice Blue, Light Snad এবং Midnight Lake কালার অপশনে লঞ্চ করা হবে।
ফটোগ্রাফির জন্য HMD Luma 2 ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য বাজেট স্মার্টফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে।

HMD Luma 2 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
আপকামিং HMD ফোনটি Unisoc T7280 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, জা 1.8GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। সাধারণত এই ফোনটির চিপসেট সস্তা স্মার্টফোনে দেওয়া হবে বলে জানা গেছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী HMD Luma2 ফোনটি 12 হাজার থেকে 15 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।









