মোটোরোলা তাদের Edge 70 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। লিক অনুযায়ী শীঘ্রই কোম্পানি তাদের Motorola Edge 70 Max ফোনটি লঞ্চ করতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই লিকের মাধ্যমে স্মার্টফোনের হাই-কোয়ালিটি রেন্ডার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। যারা শক্তিশালী পারফরমেন্স এবং ক্যামেরা এক্সপিরিয়েন্স সহ স্মার্টফোন খুঁজছেন, এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ সেগমেন্টের সেইসব ইউজারদের টার্গেট করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Motorola Edge 70 Max ফোনের ডিজাইন
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী Motorola Edge 70 Max ফোনটি কোম্পানির সিগনেচার ডিজাইন ল্যাগুয়েজ সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের ফ্ল্যাট ফ্রেমে, অত্যন্ত স্লিম ডিসপ্লে বেজল এবং সেন্টার পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হবে। এতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই স্মার্টফোনটি Onyx Black, Sage Green এবং Glacier Blue তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। এতে ইউজাররা ক্লাসিক এবং প্রিমিয়াম উভয় ধরনের ফিনিশ অপশন পাওয়া যাবে।
আপকামিং ফোনের ব্যাক প্যানেলে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে। এতে 50MP Sony Lytia প্রাইমারি ক্যামেরা থাকবে। এই সেন্সর Optical Image Stabilization (OIS) সাপোর্ট করতে পারে। ফোলে কম আলোতেও ভিডিও রেকর্ডিঙের সময় অসাধারণ রেজাল্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ক্যামেরা মডিউলে একটি অতিরিক্ত ক্যামেরা এবং তৃতীয় সেন্সর থাকবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
লিক হল Motorola Edge 70 Max ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Motorola Edge 70 Max ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। তাই নতুন ফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
রেন্ডারের মাধ্যমে Motorola Edge 70 Max ফোনটির সঙ্গে ওয়্যারলেস চার্জার থাকবে বলে দেখা গেছে। তাই ফোনে Qi2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং এবং ম্যাগনেটিক এক্সেসরিজ সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটির ডানদিকে একটি ডেডিকেটেড বাটন থাকবে, তবে এখনও পর্যন্ত এর ব্যাবহার সম্পর্কে জানা যায়নি।
Motorola Edge 70 Max ফোনটিতে MIL-STD-810H সার্টিফিকেশন থাকবে বলে জানা গেছে। অর্থাৎ কোম্পানির ফোনটি দুর্দান্ত মজবুতি সহ লঞ্চ করা হতে পারে।
Motorola Edge 70 Max ফোনের লঞ্চ টাইমলাইন
Motorola এর পক্ষ থেকে Edge 70 Max ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে লিক ডিটেইলস দেখে মনে করা হচ্ছে শীঘ্রই স্মার্টফোনটি পেশ করা হতে পারে। আগামী দিনে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










