ফিচার ফোন মার্কেটে বড়সড় পরিবর্তন ঘটিয়ে HMD Global গ্লোবাল বাজারে Nokia ব্র্যান্ডের চারটি নতুন 4G ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনগুলি Nokia 210 4G, Nokia 235 4G (2nd Edition), Nokia 215 4G (2nd Edition) এবং Nokia 200 4G নামে পেশ করা হয়েছে। এই সবকটি ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনগুলির বিল্ট-ইন AI Assistant। কোম্পানির বক্তব্য অনুযায়ী আজও যারা স্মার্টফোনের বদলে ফিচার ফোন ব্যাবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য এই ফোনগুলি দারুণ বিকল্প। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।
AI Assistant সহ পাওয়া যাবে নতুন এক্সপেরিয়েন্স
কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী নতুন Nokia 4G সিরিজের প্রতিটি ফোনের ডাইরেকশনাল কীপ্যাডে একটি ডেডিকেটেড AI Assistant বাটন রয়েছে। এই বাটন প্রেস করে ইউজাররা ভয়েস কম্যান্ডের মাধ্যমে টর্চ অন করতে পারবেন, ক্যামেরা ওপেন করতে পারবেন, অ্যালার্ম বা রিমাইন্ডার সেট করতে পারবেন এবং সাধারণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ফিচার Sikey AI দ্বারা কাজ করে।
কোম্পানির পক্ষ থেকে প্রথম 180 দিন পর্যন্ত AI বেনিফিট বিনামূল্যে দেওয়া হবে। এরপর এই সুবিধা উপভোগ করার জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। এর পাশাপাশি এই ফোনে ক্লাউড সার্ভিস সাপোর্ট রয়েছে, এর সাহায্যে ভিডিও, আবহাওয়া সংক্রান্ত তথ্য, স্পোর্টস স্কোর এবং অন্যান্য অনলাইন কন্টেন্ট অ্যাক্সেস করা যাবে। ফলে ফোনের সীমিত স্টোরেজের ওপর কোনো প্রভাব পড়বে না।
Nokia 4G Feature Phones এর ফিচার
Nokia 210 4G, Nokia 235 4G (2nd Edition), Nokia 215 4G (2nd Edition) এবং Nokia 200 4G ফিচার ফোনে ক্লাসিক Nokia ডিজাইন ব্যাবহার করা হয়েছে। তবে ব্যাতিক্রম এই ফোনগুলির ক্যামেরা ও স্পিকারের আশেপাশে মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে। সবকটি ফিচার ফোন S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনগুলিতে 1450mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Nokia 215 4G (2nd Edition) এবং Nokia 235 4G (2nd Edition) ফোনে 2.8-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। অপরদিকে Nokia 210 4G ও Nokia 200 4G ফোনে 2.4-ইঞ্চির স্ক্রিন রয়েছে। এর মধ্যে কিছু মডেলে VGA ক্যামেরা দেওয়া হয়েছে এবং কিছু মডেলে 2MP ক্যামেরা যোগ করা হয়েছে।
এছাড়াও ফোনগুলিতে 3.5mm হেডফোন জ্যাক, FM রেডিও, USB Type-C পোর্ট এবং Xpress Chat এর মাধ্যমে ভিডিও কলের মতো সুবিধা রয়েছে। এইসব সুন্দর ফিচারের দৌলতে ফোনগুলি সাধারণ ফিচার ফোনের চেয়ে যথেষ্ট এগিয়ে।
দাম এবং সেল
HMD Global এর পক্ষ থেকে আপাতত এই নতুন Nokia 4G ফিচার ফোনগুলির দাম এবং সেল ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। কোম্পানি AI এবং ক্লাউড ফিচারের মাধ্যমে ফিচার ফোন ক্যাটাগরিতে নতুন ধরনের এক্সপেরিয়েন্স দিতে চাইছে। ভবিষ্যতে ফোনগুলির দাম এবং সেল সম্পর্কে অফিসিয়াল তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
যেসব ইউজাররা স্মার্টফোন ব্যাবহার না করে কলিং, ম্যাসেজিং, দীর্ঘ ব্যাটারি লাইফ সহ AI Assistant ও ক্লাউড সার্ভিস উপভোগ করতে চান, তাদের জন্য Nokia ব্র্যান্ডের এই নতুন 4G ফিচার ফোনগুলি সুন্দর বিকল্প হয়ে উঠতে পারে। বিশেষভাবে বয়স্ক ইউজার, সেকেন্ডারি ফোন ইউজার ও কম দামের ফো ইউজারদের জন্য এই ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য।










