3,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে OPPO F33 5G স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দাম এবং ফিচার

যারা OPPO F33 5G ফোনটি কেনার কথা ভাবছিলেন এই পোস্টটি তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফোনের আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্মে নতুন দাম জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO F33 5G ফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।

OPPO F33 5G ফোনের নতুন দাম

OPPO F33 5G ফোনের 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে দাম বেড়ে 34,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই মডেলের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 34,999 টাকা থেকে বাড়িয়ে 36,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। টপ মডেল 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা দামে পেশ করা হয়েছিল, এখন এই ফোনের দাম 39,999 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এই মডেলের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রাইস হাইকের কারণ

কোম্পানির পক্ষ থেকে এই প্রাইস হাইকের কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ম্যানুফ্যাকচারিং কস্ট, মেমরি ও অন্যান্য কম্পোনেন্টের মূল্যবৃদ্ধি, সাপ্লাই চেইন খরচ এবং বর্তমান মার্কেট কন্ডিশনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এইসব কারণেই বিগত কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে।

OPPO F33 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO F33 ফোনে 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যা 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন,120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস, 93.5% স্ক্রিন টু-বডি রেশিও এবং AGC DT-STAR D+ প্রোটেকশন সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য OPPO F33 ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6360 MAX অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত LPDDR4X RAM, 256GB স্টোরেজ, 4289mm² SuperCool Vapor Chamber Cooling System, Trinity Engine এবং 72- মাসের ফ্লুয়েন্সির মতো প্রোটেকশন দেওয়া হয়েছে।

OPPO F33 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেল এলইডি ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরায় পোর্ট্রেট, নাইট মোড, প্রো মোড, টাইম-ল্যাপ্স, ডুয়াল-ভিউ ভিডিও, ডকুমেন্ট স্ক্যানার এবং Google Lens এর মতো একাধিক ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাক‌আপের জন্য ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য OPPO F33 ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

নতুন দাম জারি হওয়ার পর মিড-রেঞ্জ সেগমেন্টে OPPO F33 5G ফোনটি OnePlus, Realme এবং Motorola স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভবিষ্যতে ফোনের দাম বাড়ানো বা কমানো হলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here