2026 সালের 7 জুলাই Nothing তাদের নতুন Nothing Phone (4b) স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চের আগেই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে আপকামিং স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং অপারেটিং সিস্টেম সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি সম্প্রতি কোম্পানি ফোনের লঞ্চ ডেট কনফার্ম জানিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (4b) ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Nothing Phone (4b) ফোনের Geekbench লিস্টিং
Geekbench লিস্টিং অনুযায়ী আপকামিং Nothing Phone (4b) ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরে 2.30GHz প্রাইম কোর, 2.21GHz পারফরমেন্স কোর এবং 1.80GHz এফিসিয়েন্সি কোর রয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 810 GPU দেওয়া হতে পারে।
লিস্টিঙে টেস্ট করা ভেরিয়েন্টে 8GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। একইসঙ্গে Geekbench 6 এর সিঙ্গেল কোর টেস্টে 1,088 স্কোর, মাল্টি-কোর টেস্টে 3,155 স্কোর এবং OpenCL GPU টেস্টে 2,896 স্কোর পেয়েছে।
Nothing Phone (4b) ফোনের ডিটেইলস
আগেই Nothing জানিয়েছিল কম্পোনেন্ট কোস্টের মূল্যবৃদ্ধির কারণে 2026 সালে নতুন CMF স্মার্টফোন লঞ্চ করা হবে না। Nothing এর কো-ফাউন্ডার Akis Evangelidis এর বক্তব্য অনুযায়ী RAM এবং স্টোরেজের দাম বেড়ে যাওয়ার কারণে CMF Phone 3 Pro ফোনটি সঠিক দামে লঞ্চ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোম্পানি CMF ব্র্যান্ডের পরিবর্তে তাদের Nothing ব্র্যান্ডিঙের অধীনে নতুন Phone (4b) স্মার্টফোনটি লঞ্চ করবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Nothing এর প্রোডাক্ট সিরিজে একটি নতুন সেগমেন্ট যোগ করাই হল B Series এর প্রধান উদ্দেশ্য। তবে আপকামিং সিরিজটিকে A Series এর নিচে রাখা হবে। ফলে দুটি সিরিজের মধ্যে পার্থক্য থাকবে।
কেমন হতে পারে দাম এবং ক্যামেরা?
রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে Nothing Phone (4b) ফোনটি 25,000 টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হতে পারে। এছাড়া সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ সহ এটি Nothing এর প্রথম স্মার্টফোন হতে চলেছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হয়নি, তবে লঞ্চের আগেই আরও ডিটেইলস জানানো হবে বলে আশা করা হচ্ছে। যারা কম দামে ইউনিক স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং Nothing Phone (4b) ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। 7 জুলাই লঞ্চের দিন আমরা এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










