জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung তাদের নেক্সট-জেনারেশন রেসিডেনসিয়াল ক্লাইমেট সলিউশন প্রকাশ করেছে। এটি উইন্ডফ্রি কুলিং, PM1.0 পিউরিফিকেশন, স্মার্টথিংস কানেক্টিভিটি এবং AI-এনেবল্ড VRF-বেস্ড টেকনোলজির ওপর ভিত্তি করে তৈরি করা একটি সলিউশন, যা প্রিমিয়াম লিভিং এক্সপেরিয়েন্সের জন্য ডিজাইন করা হয়েছে।
বর্তমান সময়ে শহরগুলিতে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং বাতাসের নিম্নমুখী মান দেখে কোম্পানি এমন একটি এসি টেকনোলজি তৈরি করেছে, যা ইউজারদের ওয়েলনেসের পাশাপাশি ইনডোর এয়ার কোয়ালিটিও স্মার্ট পদ্ধতিতে বজায় রাখতে সাহায্য করবে।
স্যামসাং ইন্ডিয়ার SAC বিজনেস হেড Vipin Agrawal বলেছেন, “স্যামসাঙেএ আমাদের ইনোভেশন ফিলোসফি মূলত গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের বাড়িতে সাধারণ কুলিঙের চেয়েও অনেক বেশি আশা করেন। তাঁরা শুধুমাত্র উন্নত ও স্বাস্থ্যকর বাতাসই চান না, বরং কানেক্টেড এক্সপেরিয়েন্স, ইন্টেলিজেন্ট এনার্জি ম্যানেজমেন্ট এবং আরও ভালো কমফোর্টের প্রত্যাশাও রাখেন। আমাদের WindFree ক্লাইমেট সলিউশন বিশেষভাবে ভারতীয় পরিস্থিতির কথা মাথায় রেখে অপ্টিমাইজ করা হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন যে, সাধারণ এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রায়ই ঘরের পরিবেশ উপযুক্ত তাপমাত্রায় পৌঁছে যাওয়ার পরেও ঠান্ডা হাওয়া দিতে থাকে, ফলে গরমের দিনেও অতিরিক্ত ঠান্ডার সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে স্যামসাঙের WindFree টেকনোলজি এই সমস্যার সমাধান হিসাবে বাজারে এসেছে। এটি 10,000 মাইক্রো এয়ার হোলের মাধ্যমে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে দেয়, ফলে অত্যন্ত কম এয়ার স্পীডের সঙ্গে “স্টিল এয়ার” বা শান্ত বাতাসের মতো পরিবেশ তৈরি হয়। এর ফলে সরাসরি ঠান্ডা হাওয়া লাগার অস্বস্তির বদলে একটি আরামদায়ক কুলিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
এর পাশাপাশি, PM1.0 পিউরিফিকেশন টেকনোলজি ঘরের ভেতরের বাতাসকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তোলে। এই PM1.0 ফিল্টার 0.3 মাইক্রন পর্যন্ত আল্ট্রাফাইন ধূলিকণা আটকে দিতে পারে। এছাড়াও ইন্টারটেক সার্টিফায়েড ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর টেকনোলজি ব্যবহার করে এটি ফিল্টারে আটকে থাকা 99% পর্যন্ত ব্যাকটেরিয়া স্টেরিলাইজ করতে সক্ষম।









