সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লঞ্চের আগেই Xiaomi 18 Pro ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তে পোস্ট শেয়ার করে ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি সংক্রান্ত ফিচার সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Xiaomi 18 Pro ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপামিং Xiaomi 18 Pro ফোনে Qualcomm এর 2nm Snapdragon 8 Elite Gen 6 ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগের রিপোর্ট অনুযায়ী ফোনটিতে প্রায় 7000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। একইসঙ্গে ফোনটি 100W ওয়্যারড এবং 100W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে। ফলে অনেক কম সময়ের মধ্যেই ফাস্ট চার্জ হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এতে একটি 200MP SmartSens প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এটি LOFIC ফিচার সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, ক্যামেরার দিক দিয়ে ফোনটি Xiaomi এর সবচেয়ে অ্যাডভান্স স্মার্টফোন হতে পারে।
Xiaomi 18 Pro ফোনটিতে 6.4-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনে আল্ট্রা ন্যারো এবং সিমেট্রিক্যাল বেজল সহ হাই-কোয়ালিটি ডিসপ্লে দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য ফোনে আল্ট্রাসোনিক-ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। অন্যদিকে ফোনে প্রিমিয়াম ডিজাইন এবং দারুণ ওয়াটার রেজিস্টেন্স থাকবে বলে মনে করা হচ্ছে।
আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 Pro ফোনে নেক্সট জেনারেশন রেয়ার ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে এইবার আগের তুলনায় আরও বেশি AI বেস্ড এবং মাল্টি-ফাংশনাল ফিচার থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া ফ্রন্ট ডিসপ্লেতে Samsung এর মতো Privacy Display ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। ফলে স্ক্রিনের কন্টেন্ট আশেপাশে থাকা অন্য ব্যক্তিদের চোখ থেকে আড়াল রাখা যাবে।
লঞ্চ টাইমলাইন
রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে Xiaomi তাদের Xiaomi 18, Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনগুলি লঞ্চ করতে পারে। অন্যদিকে 2026 সালের ডিসেম্বর মাসে Xiaomi 18 Ultra ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তাই লঞ্চ ইভেন্টের আগেই ফোনের অনেক কিছু ফিচার পরিবর্তন করা হতে পারে। অদূর ভবিষ্যতে আপকামিং Xiaomi 18 Pro ফোনের নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











